চ্যানেল আইয়ে প্রচারিত দ্য ফিউচার লিডার্স প্রোগ্রাম-এফএলপি অনুষ্ঠানের বিভিন্ন সিজনে অংশগ্রহণকারীকে নিয়ে মিলনমেলা হয়েছে। রাজধানীর গুলশান ক্লাবে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে রিয়েলিটি শো দ্য ফিউচার লিডার্স প্রোগ্রাম এর চার সিজনের প্রতিযোগীরা উপস্থিত ছিলেন। এসময় তারা নিজেদের কর্মজীবন ও রিয়েলিটি শো’র মাধ্যমে জীবনে নতুন পথচলার কথা তুলে ধরেন।






