চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গুলিস্তানে বিস্ফোরণ: উদ্ধার অভিযান আপাতত স্থগিত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৩৬ পূর্বাহ্ণ ০৮, মার্চ ২০২৩
- সেমি লিড, বাংলাদেশ
A A
দুর্ঘটনা স্থানে উদ্ধারকারীরা কাজ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজারের বিস্ফোরণ হওয়া ক্যাফে কুইন নামে ভবনটিতে উদ্ধার কাজ আপাতত স্থগিত করেছে ফায়ার সার্ভিস।

বুধবার সকালে সেনাবাহিনীর সদস্যরা এসে ভবনটি স্টেবল করলে পুনরায় উদ্ধার অভিযান শুরু করা হবে।

মঙ্গলবার রাতে এ তথ্য নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের ঢাকা বিভাগীয় উপ-পরিচালক দিনমনি শর্মা। তিনি বলেন, আমরা পরীক্ষা-নিরীক্ষা করে দেখেছি বিস্ফোরণের ফলে ভবনটির বেজমেন্ট মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে ভবনটি ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে ও যেকোনো সময় ধসে পড়তে পারে। এ অবস্থায় ভবনটিতে উদ্ধার অভিযান চালানো খুবই ঝুঁকিপূর্ণ। কোনো কারণে যদি ভবনটি ধসে পড়ে তাহলে উদ্ধারকারীরা ব্যাপকভাবে হতাহত পারেন।

Banglabid

তিনি বলেন, এসব বিবেচনায় রেখে আজ রাত এগারোটা থেকে ভবনটিতে উদ্ধার অভিযান সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। সকালে সেনাবাহিনীর লোকজন এসে ভবনটিকে সাময়িকভাবে স্টেবল করবে। ভবনটি স্টেবল হওয়ার পর আমরা আবার পুনরায় উদ্ধার অভিযান শুরু করব। তখন আমরা ভবনটির বেজমেন্টে অভিযান পরিচালনা করব।

তিনি আরও বলেন, ঘটনাস্থলে এখনো আমাদের লোকবল রয়েছে। আমাদের ৩০ সদস্য বিশিষ্ট একটি দল ভবনটির সামনে আজ সারারাত থাকবে। তারা প্রয়োজনে যেকোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করবে।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে এখন পর্যন্ত নিহত ১৭ জনের মরদেহ পাওয়া গেছে। মঙ্গলবার ৭ মার্চ রাতে ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বিষয়টি চ্যানেল আই অনলাইনকে নিশ্চিত করে বলেন: বিস্ফোরণে আহত অর্ধশতাধিক ব্যক্তি ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন। তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

Reneta

মঙ্গলবার বিকেল ৪টা ৫০ মিনিটের দিকে গুলিস্তানের সিদ্দিকবাজারে ‘ক্যাফে কুইন’ নামে সাততলা ভবনের নিচতলায় বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এসময় পাশাপাশি থাকা দুটি ভবন ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গুলিস্তানে বিস্ফোরণফায়ার সার্ভিস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

গুলিস্তানে ভবনটির বেজমেন্টে বিস্ফোরণ হয়েছে: সেনাবাহিনী

পরবর্তী

রাজধানীতে টিসিবির গোডাউনে আগুন

পরবর্তী
রাজধানীতে টিসিবির গোডাউনে অগ্নিকাণ্ডের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজধানীতে টিসিবির গোডাউনে আগুন

গুলিস্তানে বিস্ফোরণের পর স্বজনরা মরদেহ গ্রহণের জন্য অপেক্ষা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

গুলিস্তানে বিস্ফোরণ: স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর

সর্বশেষ

হাতলের নিরাপত্তা ঝুঁকি, চীনে প্রায় ৩০ লাখ গাড়ি ফিরিয়ে নিচ্ছে টেসলা

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত।

রংপুরে ৪ হত্যাকান্ডের দায় স্বীকার, সিদ্ধার্থ-মুগ্ধ কারাগারে

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত।

নরসিংদীতে মাদকাসক্ত নাতিকে টাকা ধার না দিতে দাদার মাইকিং 

আগস্ট ২৪, ২০২৬

ইনফান্তিনোয় ‘আস্থা’ হারানোর ঘোষণা ছয় নর্ডিক অ্যাসোসিয়েশনের

আগস্ট ২৪, ২০২৬

বছরের প্রথম তিন মাসে ওমরাহ পালন করেছেন দেড় কোটির বেশি মানুষ

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT