চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/h-ky_b3Cahg?si=O8Bjm81N2TnW8r_E
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রথমবার আইপিএলে এসেই চ্যাম্পিয়ন গুজরাট

হেলাল নিরবহেলাল নিরব
১২:২০ পূর্বাহ্ণ ৩০, মে ২০২২
- সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A

হাসেনি জস বাটলারের ব্যাট, ছাপিয়ে যাওয়া হয়নি বিরাট কোহলির শতকের রেকর্ড। টপঅর্ডার, মিডল অর্ডারের ব্যর্থতায় বড়ও হয়নি রাজস্থান রয়্যালসের ইনিংস। ইংলিশম্যান জস বাটলারের সর্বোচ্চ ৩৯ রানে দেড়শর আগেই থামে গোলাপি জার্সিধারী দল। ছোট লক্ষ্য সহজে পাড়ি দিয়ে প্রথমবার আইপিএলে এসে বাজিমাত করল গুজরাট টাইটানস। লাখো দর্শক উপস্থিতির ফাইনালে পেল ৭ উইকেটের অসাধারণ জয়।

আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে শিরোপা নির্ধারণী ম্যাচে ১৩০ রানের পুঁজি পেয়েছিল সাঞ্জু স্যামসনের দল। জবাবে গিলের ফিফটিতে ৭ উইকেট ও ১১ বল বাকি রেখেই পেরিয়ে যায় হার্দিক পান্ডিয়ার টাইটানস।

মেগা আসরের ফাইনালে টস জিতে দারুণ শুরু পায় রাজস্থান। দলটির দুই উদ্বোধনী ব্যাটার যশ্বসী জসওয়াল ও জস বাটলার জুটিতে তোলেন ৩১ রান। যশ্বসী ১৬ বলে ২২ রান করে ফিরলে স্যামসনকে নিয়ে আরো একটি ৩০ রানের জুটি গড়েন বাটলার।

গোলাপি জার্সির দলটি মাঝের দিকে খেই হারিয়ে ফেলে। স্যামসন ১৪ রান করে ফিরলে ব্যর্থ হন দেবদূত পাডিক্কাল, রান পাননি শিমরোন হেটমায়ার (১১), রবিচন্দ্রন অশ্বিন (৬)। শেষদিকে আসা-যাওয়ার মাঝে রিয়ান পরাগের ১৫ ও ট্রেন্ট বোল্টের ১১ রানে ৯ উইকেট হারিয়ে ১৩০ রান স্কোরবোর্ডে জমা করতে পারে রাজস্থান।

গুজরাটের হয়ে দুর্দান্ত ফাইনাল কাটিয়েছে আফগান স্পিনার রশিদ খান। চার ওভার হাত ঘুরিয়ে ১৮ রান খরচায় নিয়েছেন একটি উইকেট। ৪ ওভারে ১৭ রানে ৩ উইকেট তুলে রাজস্থানকে অল্পতে আটকে রেখেছেন হার্দিক পান্ডিয়া। দুটি উইকেট নিয়েছেন সাই কিশোর।

জিতলেই শিরোপা—এমন সমীকরণের ম্যাচে খুব বেশি তাড়াহুড়ো করেননি প্রথমবার আইপিএল খেলতে আসা গুজরাট টাইটানস। বাজে শুরু পেলেও খানিকটা সময় নিয়ে শিরোপা নিজেদের করে নিয়েছে হার্দিক পান্ডিয়ার দল।

Reneta

রাজস্থানের হয়ে প্রসিদ কৃষ্ণা ৯ রানের মাথায় বোল্ড করে ফেরান ঋদ্ধিমান সাহাকে। তিনে নেমে বেশি সময় থাকতে পারেননি ম্যাথু ওয়েড। নিউজিল্যান্ডের পেসার ট্রেন্ট বোল্টের বলে ওয়েড ফিরলে চাপে পড়ে গুজরাট। সেখানে শুবমনকে নিয়ে ৬৩ রানের জুটি গড়েন অধিনায়ক পান্ডিয়া।

হার্ডহিটার ব্যাটার বোলিংয়ের তিন উইকেট নেওয়ার পর ব্যাটিংয়ে আনেন ৩৪ রান। বাকিটা পথ ডেভিড মিলারকে নিয়ে নির্বিঘ্নে পাড়ি দেন শুবমন গিল। ১৯ বলে ৩২ রানের ক্যামিও খেলেন কিলার খ্যাত ডেভিড মিলার। ৪৩ বলে ৩ চার ও এক ছক্কায় ৪৫ রান করে শিরোপা জিতিয়ে মাঠ ছাড়েন শুবমন।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আইপিএল-২০২২গিলগুজরাট টাইটান্সফাইনালবাটলারমিলারলিড স্পোর্টসহার্দিক
শেয়ারTweetPin

সর্বশেষ

তৃতীয় স্তরে নেমে গেল হামজাদের লেস্টার

এপ্রিল ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

ট্রেনের টিকিট কালোবাজারি: সদিচ্ছা থাকলেই সমাধান সম্ভব

এপ্রিল ২২, ২০২৬

ঢাকার ইতিহাসে প্রথম নারী জেলা প্রশাসক ফরিদা খানম

এপ্রিল ২২, ২০২৬

প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী জিয়াউদ্দিন হায়দার

এপ্রিল ২২, ২০২৬

পেট্রোল-ডিজেলের দাম কমিয়েছে চীন

এপ্রিল ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT