ভাষা সংগ্রামী আব্দুল মতিনের স্ত্রী গুবদন নেছা মনিকা গুরুতর অসুস্থ

ভাষা সংগ্রামী আব্দুল মতিনের স্ত্রী গুবদন নেছা মনিকা গুরুতর অসুস্থ, পরিবারের পাশে থাকছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ
ভাষা সংগ্রামী আব্দুল মতিনের স্ত্রী গুবদন নেছা মনিকা (৮৮) গুরুতর অসুস্থ।
তিনি বার্ধক্যজনিত নানা রোগে আক্রান্ত। গত ৫ মে রোববার বাসায় পড়ে গিয়ে মাথার বেশ কিছু অংশ কেটে যায় তার। পরে উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় তাকে। মাথায় সেলাই দিয়ে তাকে বাসায় পাঠানো হয় এবং বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসক। ৭ দিন পর মাথার সেলাই কাটা হবে।
ভাষা সংগ্রামী মতিনের স্ত্রী মনিকা প্রথম জীবনে কমিউনিস্ট পার্টির কর্মী ছিলেন। পরে মওলানা ভাসানীর কৃষক সমিতির কর্মী হিসেবে কাজ করেছেন। কমিউনিস্ট আন্দোলনে জড়িত থাকার কারণে জীবনের বেশ কিছু সময় আত্মগোপনে থাকতে হয়েছিল তাকে। পরবর্তীতে কিছুদিন মিরপুর গার্লস স্কুলে শিক্ষকতা করেছেন। রাষ্ট্রপতি এরশাদ সরকারের মন্ত্রীসভার সদস্য ডা: আজিজুর রহমানের একটি বেসরকারি উন্নয়ন সংস্থায় কাজ করেছেন এবং বেসরকারি উন্নয়ন সংস্থার কর্মীদের প্রশিক্ষণ দিতেন তিনি।
তার নিজের বাসভবন নেই। থাকেন মেয়ে মতিয়ার বানু শুকু’র উত্তরার বাসভবনে।



