চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বায়ার্নকে এভাবে হারানো, ‘অবিশ্বাস্য’ লাগছে গার্দিওলার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:২৭ অপরাহ্ণ ১২, এপ্রিল ২০২৩
ফুটবল, স্পোর্টস
A A

চ্যাম্পিয়ন্স লিগে কোয়ার্টার ফাইনালে জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখকে ৩-০ গোলে হারিয়েছে ম্যানচেস্টার সিটি। প্রথম লেগে ঘরের মাঠে এমন দুর্দান্ত জয়কে ‘অবিশ্বাস্য’ বলছেন সিটিজেন বস পেপ গার্দিওলা।

ইতিহাদ স্টেডিয়ামে বুন্দেসলিগা ও প্রিমিয়ার লিগের দুই জায়ান্টের লড়াইটা জমেছিল বেশ। মঙ্গলবার রাতে শেষ হাসিটা অবশ্য সিটিজেনদের। ব্লুজদের হয়ে গোল তিনটি করেছেন রদ্রি, বের্নার্দো সিলভা ও আর্লিং হালান্ড।

ম্যাচ শেষে গার্দিওলার দিকে প্রশ্ন যায়, জয়টি সহজেই মিলল কিনা? জবাবে বলেছেন, ‘মনের দিক থেকে, আমি ধ্বংস হয়ে গেছি। আজকের ম্যাচের পর আমার বয়স আরও ১০ বছর বেড়ে গেছে।’

দলের সবাই সেরাটা দিয়ে খেলেছেন। এমন ম্যাচের পর পেপ বিশ্রাম দিতে চান সকলকে। একদিন বিরতি নিয়ে নজর দিতে চান প্রিমিয়ার লিগে পরের ম্যাচে। বলেছেন, ‘এমন একটি ম্যাচের পর ছেলেদের একদিন আরামের প্রয়োজন। এরপর লেস্টারের বিপক্ষে শনিবারের ম্যাচের জন্য প্রস্তুত হতে হবে।’

প্রথম লেগে জয় পেলেও ফিরতি লেগে বায়ার্নের মাঠে পরীক্ষা অপেক্ষায় গার্দিওলার। ২০১৩-১৬ সাল পর্যন্ত বায়ার্নের কোচ হিসেবে দায়িত্ব পালন করে এসেছেন তিনি। বুন্দেসলিগার শীর্ষ দলটির সম্পর্কে ভালোই ধারনা আছে তার।

৫২ বর্ষী গার্দিওলা বলছেন, ‘জানি জার্মানিতে আপনাকে কী করতে হবে। সেখানে যদি আসলেই ভালো করতে না পারেন, তাহলে তারা একটি-দুটি বা তিনটি গোল করতে সক্ষম। তা খুব ভালো করেই জানি। খেলোয়াড়রাও জানে। আজকের ম্যাচের ফলটা ছিল অবিশ্বাস্য। কিন্তু পরের ম্যাচে আমাদের দৃঢ়তার বড় পরিচয় দিতে হবে।’

Reneta

জয়ে সেমিফাইনালের দৌড়ে অনেকটাই এগিয়ে থাকল ম্যানসিটি। ২০ এপ্রিল বায়ার্নের মাঠে ফিরতি লেগ, দুই গোলে হারলেও সেমি নিশ্চিত হবে প্রিমিয়ার লিগ জায়ান্টদের।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গার্দিওলাচ্যাম্পিয়ন্স লিগপ্রিমিয়ার লিগবায়ার্নবুন্দেসলিগাম্যানসিটিরদ্রিলিড স্পোর্টসহালান্ড
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপের পর নেমেই নেইমারের জোড়া গোল

জুলাই ২৬, ২০২৬

ফের মেসিবিহীন জয় মিয়ামির, টানা দুই ম্যাচেই গোল সুয়ারেজের

জুলাই ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত।

ধেয়ে আসছে সুপার টাইফুন ‘নউল’, আঘাত হানবে যেখানে

জুলাই ২৬, ২০২৬

টেলিভিশন সাংবাদিকদের জন্য নীতিমালা ও সুনির্দিষ্ট বেতন কাঠামো বাস্তবায়নের দাবি

জুলাই ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

তিন দিন ১২ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

জুলাই ২৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT