চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

    https://www.youtube.com/live/o6SJvPy15o4?si=NGcg3Is-DnwAnvmd

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেসি-মুলারদের লিগেই যাচ্ছেন গ্রিজম্যান

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:২৮ পূর্বাহ্ন ২৩, মার্চ ২০২৬
ফুটবল, স্পোর্টস
A A

লিওনেল মেসির দেখানো পথে হেঁটেছেন থমাস মুলার, সন হিউং-মিন, মার্কো রিউসের মতো ইউরোপ মাতানো তারকারা, যাদের গন্তব্য যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে। সেই দিশায় যাচ্ছেন ফ্রান্সের বিশ্বকাপজয়ী অ্যান্টনিও গ্রিজম্যান। অ্যাটলেটিকো মাদ্রিদ থেকে তাকে টানছে মেসির ইন্টার মিয়ামির নগরপ্রতিদ্বন্দ্বী অরল্যান্ডো সিটি। ফরাসি তারকারও দীর্ঘদিনের ইচ্ছা মেজর লিগে খেলার।

চলতি মৌসুমের গ্রীষ্মে মেজর লিগে খেলতে যুক্তরাষ্ট্রে পাড়ি জমাবেন তিনি। ইতিমধ্যে স্থায়ী চুক্তি সম্পন্ন করার জন্য যুক্তরাষ্ট্রে যাওয়ার অনুমতি দেয়া হয়েছে। অরল্যান্ডো সিটির সঙ্গে ২০২৭/২৮ মৌসুম পর্যন্ত চুক্তি হবে গ্রিজম্যানের। চুক্তি বাড়ানোর সুযোগও থাকবে। দীর্ঘদিনের আলোচনার পর দলবদল সম্পন্ন হতে চলেছে।

খবর, ৩৪ বর্ষী ফরাসি তারকা অরল্যান্ডো সিটির হয়ে ৭ নম্বর জার্সি পরবেন। গন্তব্য আগেই ঠিক হওয়ার পরও স্প্যানিশ ক্লাবটি কোপা ডেল রের ফাইনালে ওঠায় বিদায় কিছুটা পিছিয়ে যায়, কারণ গ্রিজম্যান শিরোপা জিতে দল ছাড়তে চেয়েছিলেন।

গ্রিজম্যান কখনোই আমেরিকান সংস্কৃতির প্রতি আগ্রহ কিংবা মেজর লিগে খেলার ইচ্ছা গোপন করেননি। তাকে প্রায়ই যুক্তরাষ্ট্রের বিভিন্ন ক্রীড়া ইভেন্টে দেখা যায়। গতবছরের শেষদিকে বলেছিলেন, ‘সবাই জানে মেজর লিগে খেলা আমার স্বপ্ন এবং আমার লক্ষ্য।’

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অ্যাটলেটিকো মাদ্রিদআরলান্ড সিটিইন্টার মিয়ামিগ্রিজম্যানফ্রান্সমেসিলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ইরান সংঘাত বৈশ্বিক ঝুঁকি তৈরি করছে: ভলকার তুর্কের সতর্কবার্তা

মার্চ ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

শিশু নিরাপত্তা নিয়ে বিভ্রান্তি: মেটাকে ৩৭৫ মিলিয়ন ডলার জরিমানা

মার্চ ২৫, ২০২৬

তেলের দাম ১৫০ ডলারে পৌঁছালে বৈশ্বিক মন্দার আশঙ্কা: ব্ল্যাকরক প্রধান

মার্চ ২৫, ২০২৬

নতুন ‘হ্যারি পটার’ সিরিজের এক ঝলক!

মার্চ ২৫, ২০২৬

হাসিমুখে বাবু, আবেগঘন পোস্টে চঞ্চল—‘আপনি একজনই!’

মার্চ ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT