প্রধানমন্ত্রীর নবনিযুক্ত প্রেস সচিব নাইমুল ইসলাম খানকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে সাংবাদিকদের বিভিন্ন সংগঠন।
বুধবার ১২ জুন দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বাংলাদেশ সম্পাদক ফোরামের সম্মানীত উপদেষ্টা নাইমুল ইসলাম খানের হাতে ফুলের তোড়া ও অভিনন্দন পত্র তুলে দিয়েছে বাংলাদেশ সম্পাদক ফোরাম, বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাস), ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির নেতৃবৃন্দ।
বাংলাদেশ সম্পাদক ফোরামের পক্ষ থেকে অভিনন্দন জানাতে উপস্থিত ছিলেন সংগঠনটির আহবায়ক রফিকুল ইসলাম রতন ও সদস্য সচিব ফারুক আহমেদ তালুকদার, বাচসাস সভাপতি রাজু আলীম ও সাধারণ সম্পাদক রিমন মাহফুজ, ডিআরইউ সভাপতি সৈয়দ শুকুর আলী শুভ ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির সাধারণ সম্পাদক মফিজুর রহমান খান বাবু। এসময় প্রধানমন্ত্রীর প্রেস সচিব নাইমুল ইসলাম খানকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে গণমাধ্যমের যাবতীয় বিষয়ে তার সহযোগিতা কামনা করেন।







