চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জেলায় জেলায় ‘স্মার্ট উদ্যোক্তা’ বুটক্যাম্প করছে গ্রামীণফোন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৫৫ অপরাহ্ণ ১৮, নভেম্বর ২০২৪
কর্পোরেট নিউজ
A A

দেশের আনাচে কানাচে মেধাবী তরুণদের মনে উঁকি দিচ্ছে উদ্ভাবনী সব ধারণা। স্থানীয় নানা সমস্যা সমাধানে প্রচলিত ব্যবসায়িক ধারার বাইরে গিয়ে কিছু করতে চান তারা। কিন্তু প্রয়োজনীয় পরামর্শ, উপকরণ ও সুযোগের অভাবে শুরুতেই ঝরে যায় এসব সম্ভবনাময় স্বপ্ন প্রতিশ্রুতিশীল আইডিয়া। এমন মেধাবী তরুণদের সাফল্যের লক্ষ্যে দেশব্যাপী ‘জেলায় জেলায় স্মার্ট উদ্যোক্তা’ বুটক্যাম্পের আয়োজন করছে গ্রামীণফোনের জিপি এক্সিলারেটর।

সম্প্রতি ঢাকার সাভারে জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে দিনব্যাপী অনুষ্ঠিত হলো বুটক্যাম্পের ১৭তম আসর। বুটক্যাম্পটিতে প্রায় ৩০০ উদ্যোক্তা অংশগ্রহণ করেন। এ আয়োজনের লক্ষ্য তরুণদের দক্ষতা অর্জনে সহায়তা করা এবং প্রয়োজনীয় পরামর্শ প্রদান।

মূলত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং সম্ভাবনাময় তরুণ উদ্যোক্তাদের উদ্ভাবনী শক্তিকে কাজে লাগিয়ে নতুন ব্যবসায়িক উদ্যোগ গ্রহণে আগ্রহী তরুণদের দক্ষতা অর্জন, নেটওয়ার্কিং এবং ফান্ডিংয়ের ক্ষেত্রে সহযোগিতা ও দিকনির্দেশনা প্রদানের লক্ষ্যে এই বুটক্যাম্পের আয়োজন করা হয়। দেশব্যাপী ধাপে ধাপে ২০টি অঞ্চলে এই বুটক্যাম্প আয়োজন করা হচ্ছে। ইতোমধ্যে গ্রামীণফোনের এ বুটক্যাম্পগুলোতে অংশ নিয়েছেন ৪ হাজার ৫০০ জন আইডিয়াপ্রেনিউর।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) ইঞ্জিনিয়ারিং ও অপারেশনস বিভাগের কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল ইকবাল আহমেদ (অব.)।

এছাড়া গ্রামীণফোনের চিফ কর্পোরেট অ্যাফেয়ার্স অফিসার (সিসিএও) তানভীর মোহাম্মদসহ স্থানীয় সমাজ সংগঠক, স্টার্টআপ প্রতিষ্ঠাতা, জিপি এক্সিলারেটর (জিপিএ) সদস্য, সংশ্লিষ্ট শিল্পের বিশেষজ্ঞ ও প্রশিক্ষকগণ, খ্যাতনামা ব্যক্তিত্ব ও অংশীজনগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন গ্রামীণফোনের জিপি এক্সিলারেটর প্রোগ্রামের লিড মুহাম্মদ সোহেল রানা।

অনুষ্ঠানটি দুটি ভাগে বিভক্ত ছিল। দিনের প্রথম ভাগে ডিজাইন থিংকিং-এর কলাকৌশল অর্থাৎ ডিজাইন থিংকিং কী, এর ধাপগুলো কী কী, প্রোডাক্ট টেস্টিং ও মার্কেট রিসার্চ, ফিন্যান্সিয়াল মডেলিং, ইনভেস্টমেন্টের জন্য পিচ ডেক কিভাবে তৈরি করতে হয়- এই বিষয়গুলোর উপরে বিস্তারিত প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। বুটক্যাম্পের দ্বিতীয় ভাগ বা চূড়ান্ত পর্বে হয় আইডিয়া পিচিং প্রতিযোগিতা; যেখানে স্থানীয় উদ্যোক্তাদের বিভিন্ন আইডিয়া উপস্থাপন করা হয়। এক্ষেত্রে স্থানীয় সমস্যা সমাধানকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হয়েছে।

Reneta

গ্রামীণফোনের চিফ কর্পোরেট অ্যাফেয়ার্স অফিসার (সিসিএও) তানভীর মোহাম্মদ বলেন, গ্রামীণফোন চায় একটি অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়তে যেখানে সবার ডিজিটাল ক্ষমতায়ন নিশ্চিত হবে। সেই লক্ষ্য অর্জনে সারা দেশের মেধাবী তরুণদের স্মার্ট উদ্যোক্তা হিসেবে গড়ে উঠার সুযোগ দিতে এ উদ্যোগ নিয়েছি আমরা। তরুণ এই উদ্ভাবকরা স্থানীয় সমস্যা সমাধান এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে জাতীয় অগ্রগতিতে তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখার পাশাপাশি অর্থনৈতিক প্রবৃদ্ধিতেও অবদান রাখবেন। এর ফলে একদিকে যেমন প্রত্যন্ত অঞ্চলের মেধাবী তরুণরা পাচ্ছেন নিজেকে মেলে ধরার সুযোগ, অন্যদিকে দেশ পাচ্ছে ডিজিটাল বিশ্বের সাথে তাল মিলিয়ে চলার শক্তি।

২০১৫ সালে কার্যক্রম চালুর পর থেকে দেশের স্টার্টআপ খাতে উল্লেখযোগ্য অবদান রেখে চলেছে জিপি এক্সিলারেটর। এটি ৫০টি স্টার্টআপের মাধ্যমে ৫ লাখ মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি করেছে। সেইসাথে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতেও বিশেষ ভূমিকা রাখছে জিপি এক্সিলারেটর। অনুষ্ঠানে বিজয়ী দলকে এক লাখ টাকা পুরস্কার দেওয়া হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গ্রামীণফোনস্মার্ট উদ্যোক্তা বুটক্যাম্প
শেয়ারTweetPin

সর্বশেষ

তিউনিসিয়ার নতুন কোচ অভিজ্ঞ হার্ভে রেনার্ড

জুন ১৬, ২০২৬

আর্জেন্টিনা-আলজেরিয়া লড়াই: পরিসংখ্যান কী বলছে

জুন ১৬, ২০২৬

লিভ্রামেন্টোর বিশ্বকাপ শেষ, ট্রেভহ চালোবাহকে ডাকল ইংল্যান্ড

জুন ১৬, ২০২৬

বুদ্ধিজীবী কারা?

জুন ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালে প্রবাসী সাংবাদিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারীর সাক্ষাৎ

জুন ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT