চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গ্রাহকদের জন্য সহজ স্বাস্থ্যসেবা আনল গ্রামীণফোন ও সুখী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:২৯ অপরাহ্ণ ২১, মে ২০২৫
স্বাস্থ্য
A A
গ্রামীণফোন ও সুখী সংস্থার মধ্যে স্বাস্থ্যসেবা চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশব্যাপী গ্রাহকদের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে গ্রামীণ ডিজিটাল হেলথকেয়ার সল্যুশনের সাথে একটি চুক্তি সই করেছে গ্রামীণফোন। এর ফলে গ্রামীণ ডিজিটাল হেলথকেয়ার সল্যুশনস উদ্ভাবিত সুখী প্ল্যাটফর্মের মাধ্যমে সহজে ও সুবিধাজনক উপায়ে স্বাস্থ্যসেবা গ্রহণ করতে পারবেন গ্রামীণফোনের গ্রাহকরা।

রাজধানীর জিপি হাউজে সম্প্রতি এ বিষয়ক চুক্তিতে সই করেন গ্রামীণফোনের চিফ প্রকিউরমেন্ট অফিসার কৌস্তভ ভাটস এবং গ্রামীণ ডিজিটাল হেলথকেয়ার সল্যুশনস’র সিইও ড. আহমদ আরমান সিদ্দিকী। চুক্তির আওতায় একাধিক প্যাকেজের মাধ্যমে সুখী প্ল্যাটফর্ম ব্যবহার করে স্বাস্থ্যসেবা গ্রহণ করতে পারবেন গ্রামীণফোনের গ্রাহকরা। ফলে সহজে ও নির্বিঘ্নে এবং যে কোন সময় ও যেকোন স্থান থেকে স্বাস্থ্য পরামর্শ গ্রহণ করতে পারবেন তারা। পাশাপাশি মোবাইল ফোনের ব্যালেন্স থেকেই চিকিৎসকদের পরামর্শ ও অন্যান্য সেবার মূল্য পরিশোধ কার যাবে, যা ডিজিটাল স্বাস্থ্যসেবায় আনতে যাচ্ছে যুগান্তকারী পরিবর্তন। সেবাটি সম্পর্কে আরো বিস্তারিত তথ্য শিগগিরই গ্রামীণফোনের ওয়েবসাইট ও মাইজিপি অ্যাপে পাওয়া যাবে।

গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইয়াসির আজমান বলেন, গ্রামীণফোন সবসময়ই প্রযুক্তিনির্ভর সেবার মাধ্যমে মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে সংকল্পবদ্ধ। সুখীর মতো উদ্ভাবনী প্ল্যাটফর্মের সঙ্গে কাজের মাধ্যমে সেই সেবাকে আরো সহজে ও সাশ্রয়ী মূল্যে মানুষের কাছে পৌঁছে দিতে চাই আমরা।

Banglabid

গ্রামীণ ডিজিটাল হেলথকেয়ার সল্যুশন্সের প্রধান নির্বাহী ড.আহমদ আরমান সিদ্দিকী বলেন, গ্রামীণফোনের সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে আমরা গর্বিত। দেশের ডিজিটাল স্বাস্থ্যসেবা প্রসারের ক্ষেত্রে এটি এক যুগান্তকারী পদক্ষেপ। স্বাস্থ্যসেবা খাতে উদ্ভাবনী, প্রযুক্তিনির্ভর ও কার্যকর সমাধান দিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে সুখী। আমাদের বিশ্বাস, এই উদ্যোগের মাধ্যমে গ্রামীণফোনের বিশাল গ্রাহকগোষ্ঠীসহ দেশের বিস্তৃত জনগোষ্ঠীর কাছে সহজে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে পারব আমরা।

গ্রাহকদের জন্য আরো মানসম্মত ডিজিটাল জীবধারার প্রসারে কাজ করে যাচ্ছে গ্রামীণফোন। সুখী প্ল্যাটফর্মের মাধ্যমে সবার জন্য দ্রুত ও ঝামেলাহীন স্বাস্থ্যসেবা নিশ্চিত করার পদক্ষেপটি সেই অগ্রযাত্রায় এক অনন্য সংযোজন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গ্রামীণফোনসহজ স্বাস্থ্যসেবাসুখী
শেয়ারTweetPin

সর্বশেষ

ঢাকায় আসছেন কিংবদন্তি ম্যারাডোনার সতীর্থ ক্যানিজিয়া

আগস্ট ১৬, ২০২৬

ওমেন’স চ্যাম্পিয়ন্স লিগে অভিষেকের অপেক্ষায় রাজশাহী স্টারস

আগস্ট ১৬, ২০২৬

থাইল্যান্ডে সাঁতারে আরেকটি স্বর্ণজয় রাফির

আগস্ট ১৬, ২০২৬

‘বিভ্রান্তকারীদের সমুচিত জবাব দিতে হবে, দেশকে স্থিতিশীল রাখতে হবে’

আগস্ট ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

বঙ্গোপসাগরে লঘুচাপ: চার সমুদ্রবন্দর ও সাত অঞ্চলে সতর্ক সংকেত

আগস্ট ১৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT