চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্টারলিংকের স্যাটেলাইট ইন্টারনেট আনতে গ্রামীণফোন ও বিএসসিএলের চুক্তি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:০৩ অপরাহ্ণ ১৯, নভেম্বর ২০২৫
তথ্যপ্রযুক্তি
A A

দেশের শীর্ষস্থানীয় টেলিযোগাযোগ সেবা প্রদানকারী কোম্পানি গ্রামীণফোন তাদের কর্পোরেট গ্রাহকদের স্টারলিংকের নেক্সট জেনারেশন স্যাটেলাইট ইন্টারনেট সেবা প্রদান করতে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের (বিএসসিএল) সাথে একটি চুক্তি সাক্ষর করেছে।

যেসব শিল্পখাতে নেটওয়ার্কের সার্বক্ষণিক প্রাপ্যতা, কম ল্যাটেন্সি ও মিশন-ক্রিটিক্যাল আপটাইম অপরিহার্য কিন্তু স্থলভিত্তিক অবকাঠামো এখনো সীমিত, সেসব খাতকে লক্ষ্য করে এই সেবাটি নিয়ে এসেছে গ্রামীণফোন। এতে কোম্পানিটির বি-টু-বি গ্রাহকরা দেশের দুর্গম ও প্রত্যন্ত এলাকাতেও নির্বিঘ্ন ও উচ্চগতির সংযোগ উপভোগ করতে পারবেন।

সম্প্রতি রাজধানীর বসুন্ধরার জিপিহাউসে আয়োজিত অনুষ্ঠানে গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইয়াসির আজমান এবং বিএসসিএলের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও ড. মুহাম্মদ ইমাদুর রহমান চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় গ্রামীণফোনের চিফ বিজনেস অফিসার ড. আসিফ নাইমুর রশীদ, বিএসসিএলের জেনারেল ম্যানেজার (অ্যাডমিন অ্যান্ড প্রকিউরমেন্ট) মো. গোলাম সারোয়ার, জেনারেল ম্যানেজার (সেলস অ্যান্ড মার্কেটিং) শাহ আহমেদুল কবিরসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

গ্রামীণফোনের চিফ বিজনেস অফিসার ড. আসিফ নাইমুর রশীদ বলেন, “এন্টারপ্রাইজ গ্রাহকদের জন্য সবসময় বিশ্বমানের সংযোগ সুবিধা নিয়ে আসতে সচেষ্ট গ্রামীণফোন। বিএসসিএল-এর সাথে এই সহযোগিতা সেই প্রতিশ্রুতিরই প্রতিফলন। এটি সারা দেশে ব্যবসা পরিচালনাকারী প্রতিষ্ঠানগুলোর ব্যবসায়িক ধারাবাহিকতা ও স্থিতিশীলতা বজায় রাখতে সহায়ক হবে। স্টারলিংকের উন্নত স্যাটেলাইট প্রযুক্তির মাধ্যমে বি-টু-বি স্টেকহোল্ডাররা বিশেষ করে দূরবর্তী জ্বালানি ক্ষেত্র, উপকূলীয় বা সীমান্তবর্তী এলাকায় কার্যক্রম পরিচালনাকারীরা উপকৃত হবেন। সার্বক্ষণিক সংযুক্ত থাকার মাধ্যমে উৎপাদনশীলতা বাড়াতে এবং ভবিষ্যৎ-উপযোগী সেবা উপভোগ করতে পারবেন তারা।”

বিএসসিএলের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও ড. মুহাম্মদ ইমাদুর রহমান বলেন, “গ্রামীণফোনের এন্টারপ্রাইজ গ্রাহকদের জন্য স্যাটেলাইট ব্রডব্যান্ড সম্প্রসারণের পার্টনার হতে পেরে আমরা আনন্দিত। আমরা একসাথে বাংলাদেশের ডিজিটাল অবকাঠামোকে আরও শক্তিশালী করতে চাই, যাতে ভৌগোলিক চ্যালেঞ্জপূর্ণ এলাকাতেও গুরুত্বপূর্ণ কার্যক্রমের জন্য নিরবচ্ছিন্ন যোগাযোগ নিশ্চিত করা যায়।”

ফাইবার বিচ্ছিন্নতা, প্রাকৃতিক দুর্যোগ বা গ্রামীণ এলাকায় নেটওয়ার্ক বিভ্রাটের সময় নির্ভরযোগ্য ব্যাকআপ লিঙ্ক হিসেবে কাজ করবে স্টারলিংকের স্যাটেলাইটভিত্তিক সংযোগ। গ্রামীণফোনের সেরা নেটওয়ার্ক, বিএসসিএলের স্যাটেলাইট সম্পর্কিত দক্ষতা এবং স্টারলিংকের বৈশ্বিক সক্ষমতার সমন্বয়ে বাংলাদেশের এন্টারপ্রাইজ সংযোগে এক নতুন মানদণ্ড স্থাপন করছে এই পদক্ষেপ, যা নিশ্চিত করবে উদ্ভাবন, পরিচালন সক্ষমতা ও টেকসই ডিজিটাল অগ্রগতি।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইন্টারনেটগ্রামীণফোনবাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেডবিএসসিএলস্টারলিংক স্যাটেলাইট
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

পেন্টাগনের সঙ্গে এআই চুক্তির প্রতিবাদে গুগলের শীর্ষ কর্মকর্তার পদত্যাগ

জুন ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

পারস্পরিক সহযোগিতায় একসঙ্গে এগিয়ে যাওয়া সময়ের দাবি: দীনেশ ত্রিবেদী

জুন ১২, ২০২৬

কম্বোডিয়ার সাইবার স্ক্যাম চক্র থেকে উদ্ধার ৩৭ বাংলাদেশি দেশে ফিরেছেন

জুন ১২, ২০২৬

প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে উৎসবমুখর কক্সবাজার

জুন ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

৪ বছর কোমায় থাকার পর চিরবিদায় নিলেন থাইল্যান্ডের রাজকুমারী

জুন ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT