চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভবিষ্যতের বাংলাদেশ গড়তে তরুণদের ক্ষমতায়ন করছে গ্রামীণফোন একাডেমি

তিন বছরের সাফল্য উদযাপিত

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:৪৭ অপরাহ্ণ ১৪, ডিসেম্বর ২০২৫
তথ্যপ্রযুক্তি
A A

উৎসবমুখর পরিবেশে নানা আয়োজনের মধ্য দিয়ে সাফল্যের তিন বছর উদযাপন করলো তরুণদের জন্য গ্রামীণফোনের ফ্রি অনলাইন লার্নিং প্ল্যাটফর্ম গ্রামীণফোন একাডেমি।

৪৫০ জনের বেশি শিক্ষার্থী, গ্রামীণফোনের উর্ধ্বতন কর্মকর্তা ও সহযোগী প্রতিষ্ঠানগুলোর অংশগ্রহণে সম্প্রতি রাজধানীর একটি হোটেলে এ উদযাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে গত তিন বছরে গ্রামীণফোন একাডেমির সাফল্যগুলো তুলে ধরা হয়। উল্লেখযোগ্য যে, গ্রামীণফোন একাডেমির সাথে যুক্ত হয়েছেন সারা দেশের ১৬৭টির বেশি প্রতিষ্ঠানের ২ লাখ ৩৭ হাজার জনের বেশি শিক্ষার্থী এবং ইতোমধ্যে কোর্স সম্পন্ন করে সনদ পেয়েছেন ১ লাখ শিক্ষার্থী।

অনুষ্ঠানে গ্রামীণফোন একাডেমির ফ্রিল্যান্সিং ফ্যাক্টরি প্রোগ্রামের সফলতাও তুলে ধরা হয়। এ প্রোগ্রামের ৫০ জন শিক্ষার্থী সম্মিলিতভাবে এক বছরে ৬০ হাজার ডলার আয় করেছেন। এছাড়া নিজেদের দুটি এজেন্সি প্রতিষ্ঠা করেছেন দুই জন শিক্ষার্থী, যা বাস্তব জীবনে ফ্রিল্যান্সিং ফ্যাক্টরি প্রোগ্রামের সফলতার স্পষ্ট প্রতিফলন।

অনুষ্ঠানে আরও তুলে ধরা হয় যে, গ্রামীণফোন একাডেমির আওতায় এ বছরের শুরুর দিকে ‘এআই-মিশন’-এর উদ্বোধন করা হয়েছে। যার লক্ষ্য হচ্ছে ছয় মাসে ১০ হাজার শিক্ষার্থীকে কৃত্রিম বুদ্ধিমত্তার ওপর প্রশিক্ষণ দেওয়া। ইতোমধ্যে তিন মাসে পাঁচ হাজারের বেশি শিক্ষার্থী সফলভাবে তাদের কোর্স সম্পন্ন করেছেন।

অনুষ্ঠানে গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইয়াসির আজমান বলেন, “প্রযুক্তিতে দক্ষতা বৃদ্ধি এখন শুধু সময়ের দাবি নয়, এটি দেশের অগ্রগতি এবং ব্যক্তিগত উন্নতির জন্যও অপরিহার্য। আমরা গ্রামীণফোন একাডেমির মাধ্যমে বাংলাদেশের জন্য ভবিষ্যৎ-উপযোগী কর্মশক্তি তৈরিতে অবদান রাখতে চাই। সময়োপযোগী কোর্সগুলোর মাধ্যমে আগামী প্রজন্মের শিক্ষার্থীদের যুক্ত ও অনুপ্রাণিত করে চলেছে এই একাডেমি।”

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গ্রামীণফোন একাডেমিতরুণদের ক্ষমতায়ন
শেয়ারTweetPin

সর্বশেষ

টাইব্রেকারে জার্মানিকে বিদায় করে শেষ ষোলোতে প্যারাগুয়ে

জুন ৩০, ২০২৬

৯৫ মিনিটে মার্তিনেল্লির গোল, জাপানকে হারিয়ে শেষ ষোলোতে ব্রাজিল

জুন ৩০, ২০২৬

ভেনেজুয়েলায় ভূমিকম্পে স্ত্রী-দুই সন্তান হারালেন আর্জেন্টাইন ফুটবলার

জুন ৩০, ২০২৬

কাইশু সানোর গোলে প্রথমার্ধে এগিয়ে জাপান

জুন ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

দোহায় যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা ঘিরে ভিন্নমুখী অবস্থান

জুন ২৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT