বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী মুহাম্মদ ফারুক খান বলেছেন, ২ মাসের মধ্যে নতুন বিমান কেনার মূল্যায়ন শেষ হবে। ১০ টি নতুন বিমান কিনতে চায় সরকার। কোম্পানিগুলোর প্রস্তাব মূল্যায়ন করে কোথা থেকে কতটি কেনা হবে তা চূড়ান্ত হবে।
রোববার যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার ডি হাসের সাথে আলোচনা শেষে সাংবাদিকদের এ কথা জানান মন্ত্রী।
তিনি বলেন, যুক্তরাষ্ট্র বোয়িং কেনার বিষয়ে আলোচনা করেছে। এয়ারবাস থেকেও ভাল প্রস্তাব এসেছে। তিনি বলেন, বোয়িং কেনা না কেনা নিয়ে যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্কে কোন প্রভাব পড়বেনা।
এ সময় পিটার হাস বলেন, সিভিল অ্যাভিয়েশন খাতে আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ক কীভাবে এগিয়ে নেওয়া যায় সে বিষয়ে আমরা আলোচনা করেছি।








