অর্থনীতি

সরকারি চাকরিজীবীদের জন্য নতুন পে কমিশন গঠন

বাংলাদেশের সরকারি দপ্তরে কর্মরত কর্মকর্তাদের কাজের দৃশ্য।. Channel i News - চ্যানেল আই নিউজ

অফিসে কর্মরত কর্মকর্তারা কাজের মধ্যে ব্যস্ত, ডেস্কে নথিপত্র ও কম্পিউটার সহ।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো প্রণয়নের লক্ষ্যে একটি পে কমিশন গঠন করেছে অন্তর্বর্তী সরকার। সাবেক অর্থসচিব জাকির আহমেদ খানকে এ কমিশনের প্রধান করা হয়েছে।

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে বৃহস্পতিবার (২৪ জুলাই) অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।

কমিশনকে আগামী ছয় মাসের মধ্যে সুপারিশসহ চূড়ান্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

বর্তমানে দেশে ২০১৫ সালের পে স্কেল অনুসারে প্রায় ১৫ লাখ সরকারি কর্মকর্তা-কর্মচারী বেতনভাতা পাচ্ছেন। তবে গত দুই বছরেরও বেশি সময় ধরে উচ্চ মূল্যস্ফীতির কারণে মানুষের প্রকৃত আয় কমে গেছে। এই বাস্তবতায় বিদ্যমান বেতন কাঠামোর পুনর্মূল্যায়ন করতে নতুন কমিশন গঠন করা হয়েছে।

বিষয়:অন্তর্বর্তী সরকার পে কমিশন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…