সরকার সিলেকশনের মাধ্যমে নিজেদের প্রার্থীকে নির্বাচিত করে: জিএম কাদের

নির্বাচনী সভায় প্রধান অতিথি ও অন্যান্য অতিথিরা বক্তব্য দিচ্ছেন, পেছনে একটি বড় পোস্টার দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ
জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, ইলেকশন নয়, সরকার সিলেকশনের মাধ্যমে নিজেদের প্রার্থীকে নির্বাচিত করার সব ব্যবস্থা করে রেখেছে। তিনি বলেন, নির্বাচন কমিশন এসবের অনুমোদন দেওয়ার দায়িত্ব পালন করছে।
আজ ১ আগস্ট মঙ্গলবার সকালে রাজধানীর বনানীতে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর উত্তর জাতীয় পার্টির জরুরি সভায় জাতীয় সংসদের বিরোধী দল জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের সাংবাদিকদের এসব কথা বলেন।
মানুষ মুক্তি চায় বলে মন্তব্য করে তিনি বলেন, সুষ্ঠু নির্বাচনের জন্য যারা কাজ করবে, জাতীয় পার্টি তাদের পাশে থাকবে।
দেশে জবাবদিহির সংস্কৃতি নেই বলে অভিযোগ এনে জাপা চেয়ারম্যান বলেন, প্রশ্নবিদ্ধ নির্বাচন হলে গণতন্ত্র আরও হুমকিতে পড়বে। তিনি বলেন, গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সব দলের আলোচনায় বসা উচিত বলে মনে করে জাতীয় পার্টি।






