তীব্র তাপদাহে বন্ধ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ক্লাস

বাংলাদেশের একটি স্কুলে শিক্ষার্থীরা ক্লাসে বসে পাঠ্য বই পড়ছে, শিক্ষক শিক্ষাদান করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ
দেশব্যাপী চলমান তীব্র তাপদাহের কারণে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণি কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে।
রোববার ৪ জুন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মাহবুবুর রহমান তুহিনের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথা জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কোমলমতি শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষা বিবেচনা করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত মোতাবেক দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণি কার্যক্রম আগামীকাল সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত বন্ধ থাকবে।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






