সরকারের উন্নয়ন লুটেরা-দুর্নীতিবাজ দেখতে পায় না উল্লেখ করে জনগণের সামনে উন্নয়নকাজ তুলে ধরতে দলের নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, জাতির পিতার আদর্শ ধারণ করে দেশপ্রেমে উদ্ধুদ্ধ হয়ে মানুষের সেবায় আত্মনিয়োগ করতে করতে হবে।







