অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, সাংবাদিকদের বিরুদ্ধে হত্যা মামলা হোক, সেটা সরকারও চায় না। কেউ যদি মনে করে মামলার মাধ্যমে হয়রানি হচ্ছে, তাহলে সেটা তথ্য মন্ত্রণালয়কে জানাতে হবে।
মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) তিনি সাংবাদিকদের এই কথা জানিয়েছেন।
তিনি বলেন, তবে যারা জুলাই হত্যাকাণ্ডে তাদের লেখনীর মাধ্যমে, তথ্য দিয়ে, উস্কানী দিয়ে সহায়তা করেছে, জনমত তৈরি করেছে তারা সাংবাদিক, কবি, লেখক বা শিল্পী যে পরিচয়েরই হোক, কেউ রেহাই পাবে না।







