বিনোদন

অনুদানে চলচ্চিত্র নির্মাণে প্রস্তাব চেয়েছে সরকার

একজন ব্যক্তি আলোচনায় অংশ নিচ্ছেন, ক্যামেরার সামনে বসে. Channel i News - চ্যানেল আই নিউজ

সরকারি অনুদানে নির্মিত ‘দেবী’ ছবির একটি দৃশ্য

সরকারি অনুদানে পূর্ণদৈর্ঘ্য ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণের জন্য ২০২২-২৩ অর্থবছরের প্রস্তাব আহ্বান করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।

রবিবার (২৮ আগস্ট) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অফিশিয়াল ওয়েবসাইটে উপসচিব সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়, স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনা এবং মানবীয় মূল্যবোধসম্পন্ন জীবনমুখী, রুচিশীল ও শিল্পমানসমৃদ্ধ পূর্ণদৈর্ঘ্য ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণের জন্য ২০২২-২৩ অর্থবছরে সরকারি অনুদান প্রদানের উদ্দেশে কাহিনি ও চিত্রনাট্য বাছাইয়ের জন্য প্রযোজক/পরিচালক/চলচ্চিত্র নির্মাতা/চলচ্চিত্র ব্যক্তিত্ব/সংশ্লিষ্ট বিষয়ে পেশাদার প্রতিষ্ঠান/লেখক/ চিত্রনাট্যকারদের নিকট থেকে প্যাকেজ প্রস্তাব আহ্বান করা হচ্ছে।

পূর্ণদৈর্ঘ্য ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণের অনুদান প্রাপ্তির লক্ষ্যে গল্প, চিত্রনাট্য এবং চলচ্চিত্র নির্মাণের সার্বিক পরিকল্পনাসহ পূর্ণাঙ্গ প্যাকেজ প্রস্তাব আগামী ৩১ অক্টোবর ২০২২ বিকেল ৪টার মধ্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের চলচ্চিত্র-২ শাখায় পৌঁছাতে হবে। ওই তারিখ ও সময়ের পরে প্রাপ্ত কোনো প্রস্তাব/আবেদন গ্রহণ করা হবে না।

অনুদান সম্পর্কে বিস্তারিত তথ্য:

বিষয়:অনুদান অর্থবছর পূর্ণদৈর্ঘ্য মুক্তিযুদ্ধ সরকারি অনুদান সিনেমা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…