চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কোটা আন্দোলনে বিএনপির নাম জড়ানো সরকারের নতুন চক্রান্ত: মির্জা আব্বাস

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৪৮ অপরাহ্ণ ১৩, জুলাই ২০২৪
- সেমি লিড, রাজনীতি
A A
মির্জা আব্বাসের নেতৃত্বে কোটা আন্দোলনে বিএনপির নাম জড়ানো. Channel i News - চ্যানেল আই নিউজ

বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, কোটা আন্দোলনের সাথে বিএনপির নাম জড়ানো সরকারের নতুন চক্রান্ত। কোটা আন্দোলনে শিক্ষার্থীদের সঙ্গে বিএনপির পূর্ণ সমর্থন রয়েছে বলেও জানান তিনি।

শনিবার ১৩ জুন ঢাকা উত্তর ও দক্ষিণ বিএনপির আহ্বায়ক নতুন কমিটির নেতৃবৃন্দকে নিয়ে জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন শেষে এসব বলেন তিনি।

মির্জা আব্বাস বলেন, দেশকে ধ্বংস করে দিয়ে সরকার বর্তমানে পরনির্ভরশীল কাতর নিজের দেশের সিদ্ধান্ত এখন পাশের দেশের এমন ন্যাক্কারজনক ঘটনা দেশের স্বাধীনতার ভাবমূর্তি ক্ষুন্ন করে।

Banglabid

আগামীতে নতুন কমিটি সরকার পতনের আন্দোলনে রাজপথে জোরালো ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন বিএনপির এই নেতা।

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, বিএনপির আন্দোলন কখনো ব্যর্থ হয়নি। সরকার বিএনপির আন্দোলনকে নস্যাৎ করে দেওয়ার জন্য মিথ্যা মামলা দিয়ে হাজার হাজার নেতাকর্মীকে জেলে পাঠিয়েছে। অনেককে গুম, হত্যা করেছে। তারপরও বিএনপির নেতাকর্মীরা মাঠে আছেন। এ সরকারের পতন ঘটানো পর্যন্ত তারা রাজপথে থেকে আন্দোলন করবে।

বিএনপির অনেক কমিটিতে অর্থ বাণিজ্যর অভিযোগ আছে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বিএনপিতে প্রথম আহ্বায়ক কমিটি হয়। তারপরে সম্মেলনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। অর্থ বাণিজ্যের বিষয়টির সম্পূর্ণ ভিত্তিহীন।

Reneta

অনুষ্ঠানে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন খান সোহেল, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক সাইফুল আলম নীরব, সদস্য সচিব আমিনুল হক, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আব্বাস রফিকুল আলম মজনু, সদস্য সচিব তানভীর আহমেদ রবিনসহ কয়েক হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কোটা আন্দোলননতুন চক্রান্তবিএনপিমির্জা আব্বাসসরকারের
শেয়ারTweetPin

সর্বশেষ

এসএসসিতে কুমিল্লা জেলায় প্রথম ইভা

আগস্ট ১২, ২০২৬

বিটিভির ডিজি হিসেবে কাজী জেসিনের প্রথম কার্যদিবস

আগস্ট ১১, ২০২৬

মোস্তাফিজকে আবারও রেখে দিলেও সাকিব-তাসকিনকে ছেড়ে দিয়েছে দল

আগস্ট ১১, ২০২৬

আবারও মেসি-সুয়ারেজের সাথে জুটি গড়তে পারেন নেইমার

আগস্ট ১১, ২০২৬

জীবন বাঁচাতে ও পরিবেশ রক্ষায় গাছের কোন বিকল্প নেই: ময়মনসিংহ জেলা প্রশাসক

আগস্ট ১১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT