চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কৃষিকে স্বয়ংসম্পূর্ণ করতে কাজ করছে সরকার: কৃষিমন্ত্রী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:০৯ অপরাহ্ণ ১৭, এপ্রিল ২০২৬
- সেমি লিড, বাংলাদেশ
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

দেশের কৃষিকে স্বয়ংসম্পূর্ণ করতে সরকার নিরলসভাবে কাজ করছে বলে জানিয়েছেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। শুক্রবার (১৭ এপ্রিল) কুমিল্লা আদর্শ সদর উপজেলার বিবির বাজার হাই স্কুল অ্যান্ড কলেজ মাঠে কৃষক কার্ড বিতরণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

কুমিল্লার জেলা প্রশাসক মুঃ রেজা হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন হাজী জসিম উদ্দিন, আতিকুল আলম শাওন, কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু, জেলা পরিষদের প্রশাসক মোস্তাক মিয়া, কৃষি সচিব ড. রফিকুল ই মোহামেদ এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মো. দেলোয়ার হোসেন।

মন্ত্রী বলেন, দেশের প্রায় ৭০ শতাংশ মানুষ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কৃষির ওপর নির্ভরশীল। তাই কৃষি শক্তিশালী হলে দেশের অর্থনীতিও শক্তিশালী হবে।

Banglabid

তিনি আরও জানান, বিএনপির চেয়ারপার্সন ও প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনের আগে ঘোষিত ৩১ দফা রূপরেখায় কৃষিখাতের উন্নয়নকে অগ্রাধিকার দেওয়া হয়েছিল। নির্বাচনী ইশতেহার অনুযায়ী কৃষকদের জন্য স্বতন্ত্র কৃষক কার্ড চালুর প্রতিশ্রুতিও বাস্তবায়ন করা হচ্ছে।

মন্ত্রী বলেন, সরকার গঠনের পরপরই প্রধানমন্ত্রীর নির্দেশনায় কৃষক কার্ড চালুর প্রাক-পাইলটিং শুরু হয়। এর অংশ হিসেবে কুমিল্লার অরণ্যপুর ব্লকসহ দেশের ১০ জেলার ১১ উপজেলার ১১টি কৃষি ব্লকের ২২ হাজার ৬৫ জন কৃষকের মধ্যে কৃষক কার্ড বিতরণ করা হয়েছে। পর্যায়ক্রমে দেশের সব কৃষককে এই কার্ডের আওতায় আনা হবে।

তিনি বলেন, কৃষক কার্ড চালুর ফলে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমবে এবং কৃষকরা তাদের উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য পাবেন। ক্ষুদ্র, প্রান্তিক ও ভূমিহীন কৃষকদের ২ হাজার ৫০০ টাকা প্রণোদনা দেওয়া হবে, যা দিয়ে তারা সার, বীজ, বালাইনাশকসহ প্রয়োজনীয় কৃষি উপকরণ কিনতে পারবেন।

Reneta

এছাড়া কৃষির আধুনিকায়নে ৫০ থেকে ৭০ শতাংশ ভর্তুকিতে যন্ত্রপাতি সরবরাহ, কৃষিঋণ ও কৃষি বীমার সুবিধাও কৃষক কার্ডের মাধ্যমে পাওয়া যাবে বলে জানান তিনি।

মন্ত্রী আরও বলেন, দেশের কৃষিতে সোলারচালিত সেচ পাম্প চালুর পরিকল্পনা রয়েছে। কৃষক কার্ডধারীরা সমবায়ের মাধ্যমে এই সুবিধা পাবেন। সরকারের সমন্বিত কৃষকবান্ধব কর্মসূচির মাধ্যমে কৃষিকে স্বয়ংসম্পূর্ণ করার লক্ষ্য বাস্তবায়ন করা হবে।

এর আগে অনুষ্ঠানে মন্ত্রী কৃষকদের হাতে কৃষক কার্ড ও ফলের চারা বিতরণ করেন। অনুষ্ঠান শেষে তিনি অনুষ্ঠানের পাশেই স্থাপিত কৃষি মেলার উদ্বোধন করেন এবং বিভিন্ন দপ্তর ও সংস্থার স্টল পরিদর্শন করেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কৃষিকৃষিমন্ত্রীমোহাম্মদ আমিন উর রশিদমৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী
শেয়ারTweetPin
পূর্ববর্তী

রাজধানীর ৩ থানার ওসি বদলি

পরবর্তী

দীর্ঘ অপেক্ষা নয়, ‘টপ গান ৩’-এ ফিরছেন টম ক্রুজ!

পরবর্তী

দীর্ঘ অপেক্ষা নয়, ‘টপ গান ৩’-এ ফিরছেন টম ক্রুজ!

হজযাত্রীদের জন্য প্রধানমন্ত্রীর শুভেচ্ছা উপহার

সর্বশেষ

আল্লু অর্জুনের ‘রাকা’য় হলিউড তারকা উইল স্মিথ?

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত।

অগ্নিকাণ্ড নিয়ে কলকাতার বাংলাদেশ উপ-হাইকমিশন যা জানাচ্ছে

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প একনেকে অনুমোদন

আগস্ট ১৯, ২০২৬

বিচ্ছেদের মামলা প্রত্যাহার, গোবিন্দ-সুনিতার দাম্পত্যে নতুন মোড়

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

কলকাতার অগ্নিকাণ্ড বিষয়ে বাংলাদেশিদের জন্য হেল্পলাইন চালু

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT