চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঢাকায় পরিকল্পনা নয়, জনগণের সাথে কথা বলে কাজ করবে সরকার: জ্বালানি উপদেষ্টা

এস কে রাসেল এস কে রাসেল
২:৩৩ অপরাহ্ণ ২১, ডিসেম্বর ২০২৪
- সেমি লিড, কিশোরগঞ্জ, জনপদ
A A
জনপ্রিয় নেতা জনসংযোগে ব্যস্ত, সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, ভবিষ্যতে সরকার ঢাকায় বসে পরিকল্পনা করবে না, বরং জনগণের সাথে কথা বলে তাদের চাহিদা অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে সরকার।

আজ ২১ ডিসেম্বর সকালে কিশোরগঞ্জ থেকে সড়কপথে ইটনা উপজেলায় এসে উপজেলার প্রশাসনিক ভবনে মুক্তিযোদ্ধা, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক ও সুশীল সমাজের সদস্যদের সাথে মতবিনিময় সভায় একথা বলেন জ্বালানি উপদেষ্টা।

কিশোরগঞ্জের হাওরের অলওয়েদার সড়ক নিয়ে যে সমস্যাগুলো সৃষ্টি হয়েছে, সেগুলোর সমাধান করার কথা জানিয়ে উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, সড়কটির উন্নয়ন নিয়ে আর বিতর্কের প্রয়োজন নেই, তবে এর ফলে সৃষ্ট যে অসুবিধা হয়েছে, সেগুলো সমাধান করার চেষ্টা করা হবে।

Banglabid

তিনি বলেছেন, হাওরের উপজেলা ও কিশোরগঞ্জ জেলার সাথে একদিকে সংযোগ এবং অন্যদিকে সিলেটের সাথে সংযোগ স্থাপন করার বিষয়টি অগ্রাধিকার ভিত্তিতে দেখা হবে। তিনি কিছু সমস্যার উল্লেখ করেছেন, যেমন—বন্যার কারণে নদীতে পলি জমে যাচ্ছে, জমিতে বালি আসছে এবং আগাছা বেড়ে যাচ্ছে।

এসব বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সাথে আলোচনা চলছে এবং দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। এর আগে ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম অলওয়েদার সড়ক পরিদর্শন করেন জ্বালানি উপদেষ্টা। সফর শেষে তিনি বিকেলে রেলপথে ঢাকায় ফিরবেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জ্বালানি উপদেষ্টামুহাম্মদ ফাওজুল কবির খান
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

চাঁদের দক্ষিণ মেরুতে রোভার ‘জিন্নাহ-১’ পাঠাবে পাকিস্তান

আগস্ট ১৪, ২০২৬
ছবি: প্রধানমন্ত্রী তারেক রহমান

আগামী সপ্তাহে বাংলাদেশের প্রধানমন্ত্রী ভারত যাচ্ছেন: এনডিটিভি

আগস্ট ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রের বিরুদ্ধে ন্যারেটিভ তৈরি করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী

আগস্ট ১৪, ২০২৬
ছবি: দক্ষিণ সুদানের প্রতিরক্ষা বাহিনী প্রধানের সঙ্গে সেনাবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

দক্ষিণ সুদান ও আবেই মিশন পরিদর্শন শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

আগস্ট ১৪, ২০২৬

ভারতে প্রথমবার প্রকাশ্যে ‘বিজয় দিবস’ পালন করবে তালেবান

আগস্ট ১৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT