অন্তর্বর্তী সরকার নতুন করে বইয়ের উপর কিংবা কোন মতের উপর কোন ধরনের সেন্সরশিপ আরোপ করবে না বলে জানিয়েছেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী।
আজ শনিবার (১ ফেব্রুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি চত্বরে দুদিনব্যাপী জাতীয় কবিতা উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা এ মন্তব্য করেন।
ফারুকী বলেন, বই ছাপানোর আগে পুলিশকে পড়তে দিতে হবে বা বাংলা একাডেমিকে পড়তে দিতে হবে, অন্তর্বর্তী সরকার এমন সিদ্ধান্ত কখনোই নেবে না। পুলিশের কেউ যদি ঐ রকম কোনো মন্তব্য করে থাকে তাহলে তা সরকারের বক্তব্য নয়।







