জাতিসংঘের প্রতিবেদনকে সরকার স্বাগত জানিয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব) মো জাহাঙ্গীর আলম চৌধুরী।
বৃহস্পতিবার ১৩ ফেব্রুয়ারি সচিবালয়ে বিদেশি নাগরিকদের জন্য অনলাইনে অন এরায়ভ্যাল ভিসা কার্যক্রম উদ্বোধন করে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি একথা বলেন।
জাতিসংঘের প্রতিবেদন অনুযায়ী র্যাব বিলুপ্ত করা হবে কিনা জানতে চাইলে তিনি কোনো উত্তর দেননি।
বাংলাদেশের সাথে চুক্তি থাকা দেশগুলোর নাগরিকরা এখন থেকে বিমান বন্দরে ১০ মিনিটে ভিসা পাবেন। ৩০ দিনের জন্য এই ভিসা দেয়া হবে। ইউই, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়াসহ ১৪ দেশের নাগরিকরা এই সুবিধা পান।
পাসপোর্ট ভেরিফিকেশন সহজ করা এবং পাসপোর্ট আবেদনে জটিলতা কমানোর উদ্যোগ নেয়া হয়েছে। পাসপোর্ট আবেদনে কেউ সমস্যার মুখোমুখি হলে ৯৯৯ এ জানাতে বলা হয়েছে।








