চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গভর্নর নিয়োগের ক্ষেত্রে সরকার ‘দুর্বল পদক্ষেপ’ নিয়েছে: সিপিডি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:১৩ অপরাহ্ণ ২৮, ফেব্রুয়ারি ২০২৬
- সেমি লিড, অর্থনীতি
A A

বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ-এর (সিপিডি) গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম হোসেন বলেছেন, ‘বর্তমান গভর্নরের সঙ্গে যে বিষয়গুলো (খেলাপি ঋণ ও বিশেষ সুবিধা নেওয়ার অভিযোগ) জড়িত, সরকার চাইলে এই সমালোচনা এড়িয়ে আরও যোগ্য ও দক্ষ নিয়োগ দিতে পারত। এ ধরনের লোকবল সরকারের হাতে ছিল।’

শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর ধানমন্ডিতে সিপিডির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। সংবাদ সম্মেলনে সরকারের ১৮০ দিনের পরিকল্পনা, অর্থনৈতিক ও সামাজিক খাতে নীতি, ভাবনা এবং করণীয় বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

ড. মোয়াজ্জেম বলেন, বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর নিয়োগের ক্ষেত্রে নতুন সরকার একটি ‘দুর্বল পদক্ষেপ’ নিয়েছে। এই নিয়োগ প্রক্রিয়াটি যথেষ্ট স্বচ্ছ হয়নি।
কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর পদ দেশের আর্থিক স্থিতিশীলতার সঙ্গে সরাসরি সম্পর্কিত। এ ধরনের গুরুত্বপূর্ণ পদে যোগ্য ও দক্ষ ব্যক্তিকে বেছে নেওয়ার যথেষ্ট সুযোগ সরকারের হাতে ছিল। তবে সেই সুযোগ যথাযথভাবে কাজে লাগানো হয়নি।

তিনি আরও বলেন, পুঁজিবাজারকে কার্যকর ও আস্থাশীল রাখতে হলে বর্তমান পরিস্থিতিতে আর্থিক খাতে কঠোর তদারকি জরুরি। নিয়ন্ত্রণ শিথিল করার আগে বাজার ব্যবস্থাপনায় জবাবদিহিতা ও সক্ষমতা নিশ্চিত করতে হবে।

ভবিষ্যতে গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় পদে নিয়োগের ক্ষেত্রে নির্দিষ্ট যোগ্যতার মানদণ্ড নির্ধারণ, স্বচ্ছ যাচাই-বাছাই এবং সাক্ষাৎকারভিত্তিক বাছাই পদ্ধতি চালুর আহ্বান জানান তিনি। এতে নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জনআস্থা আরও বাড়বে বলে মত দেন এই গবেষণা পরিচালক।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ১৮০ দিনের পরিকল্পনাঅর্থনৈতিক খাতআর্থিক স্থিতিশীলতাকেন্দ্রীয় ব্যাংকগভর্নর নিয়োগপুঁজিবাজারসরকারের নীতিসামাজিক খাতসিপিডিস্বচ্ছতা
শেয়ারTweetPin

সর্বশেষ

দামিয়েত্তা বন্দরে হামলায় ইরানকে দায়ী করার দাবি নাকচ করল মিশর

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

এল নিনোর প্রভাবে বাড়তে পারে বৈশ্বিক তাপমাত্রা, জাতিসংঘের সতর্কবার্তা

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

৭ অঞ্চলে দমকা হাওয়া-বজ্রবৃষ্টির সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত

আগস্ট ১, ২০২৬

এক কোটি পাউন্ড জরিমানা চেলসির

জুলাই ৩১, ২০২৬

দিনদুপুরে ডাকাতির চেষ্টাকালে গণপিটুনিতে নিহত ১

জুলাই ৩১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT