কৃষি

পহেলা বৈশাখের মধ্যেই ‘কৃষক কার্ড’ দেবে সরকার

পহেলা বৈশাখের মধ্যেই ‘কৃষক কার্ড’ দেবে সরকার

আগামী পহেলা বৈশাখের মধ্যেই কৃষক কার্ড দেওয়া হবে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশীদ।

তিনি জানান, প্রাথমিকভাবে দেশের ৯টি উপজেলার ৯টি ইউনিয়নের ৯টি ওয়ার্ডে পরীক্ষামূলকভাবে প্রান্তিক কৃষকদের কৃষক কার্ড দেওয়া হবে।

বুধবার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে কৃষক কার্ড চালুর বিষয়ে গঠিত কমিটির সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান মন্ত্রী।

আমিন উর রশীদ বলেন, আমরা আশা করছি- পহেলা বৈশাখের মধ্যেই কৃষক কার্ড বিতরণ শুরু করতে পারব। এই কার্ডের মাধ্যমে ফ্যামিলি কার্ডের মতো কিছু সুবিধা দেওয়া হবে।

কৃষক কার্ডের মাধ্যমে কৃষকেরা কী কী সুবিধা পাবেন জানতে চাইলে মন্ত্রী বলেন- উৎপাদন, ভোক্তা, কৃষিজমি, কৃষিপণ্য, ভ্যারাইটি সবকিছু যেন নিয়মতান্ত্রিকভাবে কৃষক পেতে পারেন এবং সরকারের কাছে যেন সব তথ্য সঠিকভাবে আসে।

বিষয়:কৃষক কার্ড কৃষিমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমান সচিবালয়

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…