স্বাস্থ্য

ডেঙ্গু পরীক্ষার ফি নির্ধারণ করল সরকার

ডেঙ্গু পরীক্ষার জন্য ল্যাবরেটরি সেটআপে স্বাস্থ্যকর্মীরা কাজ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

স্বাস্থ্যকর্মীরা ডেঙ্গু পরীক্ষার জন্য ল্যাবরেটরিতে কাজ করছে, পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

সরকার দেশের সব সরকারি ও বেসরকারি হাসপাতাল, ক্লিনিক এবং ডায়াগনস্টিক সেন্টারের জন্য ডেঙ্গু শনাক্তকরণের পরীক্ষার সর্বোচ্চ মূল্য নির্ধারণ করেছে।

সোমবার (৩০ জুন) স্বাস্থ্য অধিদপ্তর এই নির্দেশনা জারি করেছে, যা আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত কার্যকর থাকবে। নির্দেশনায় বলা হয়েছে, সরকারি হাসপাতালে ডেঙ্গু শনাক্তের জন্য ব্যবহৃত এনএসওয়ান পরীক্ষার ফি সর্বোচ্চ ৫০ টাকা হতে পারবে। এছাড়া, আইজিজি এবং আইজিএম পরীক্ষার জন্যও সর্বোচ্চ ৫০ টাকা ফি নির্ধারণ করা হয়েছে।

বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকগুলোতে, এনএসওয়ান, আইজিগি, ও আইজিএম পরীক্ষার ফি সর্বোচ্চ ৩০০ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া, সিবিসি পরীক্ষার জন্য ৪০০ টাকা চার্জ করা যাবে।

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…