চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এনবিআরের চার কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর দিলো সরকার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৫৯ অপরাহ্ণ ০২, জুলাই ২০২৫
- সেমি লিড, বাংলাদেশ
A A
উচ্চ আধুনিক ব্যাংক ভবনের ছবি, বাংলাদেশের ব্যাংকিং সেক্টর. Channel i News - চ্যানেল আই নিউজ

জাতীয় রাজস্ব বোর্ড বা এনবিআরের সাম্প্রতিক আন্দোলনে সক্রিয় ছিলেন এমন চার জন উর্ধ্বতন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার।

বুধবার (২ জুলাই) সরকারের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ তাদের অবসরের বিষয়ে চারটি আলাদা প্রজ্ঞাপন জারি করে।

অবসরপ্রাপ্তরা হলেন- জাতীয় রাজস্ব বোর্ডের বা এনবিআরের সদস্য ড. মো. আবদুর রউফ, হোসেন আহমেদ, মো. আলমগীর হোসেন এবং বরিশাল কর-অঞ্চলের কর কমিশনার মো. শাব্বির আহমদ।

এসব কর্মকর্তাদের অবসর সংক্রান্ত প্রজ্ঞাপনে তাদের চাকরির মেয়াদ ২৫ বছর পূর্ণ হয়েছে উল্লেখ করে বলা হয়, যেহেতু সরকার জনস্বার্থে সরকারি চাকরি হতে অবসর প্রদান করা প্রয়োজন মর্মে বিবেচনা করে: সেহেতু সরকারি চাকরি আইন ২০১৮ সার ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে সরকারি চাকরি হতে অবসর প্রদান করা হলো।

এর আগে এনবিআরের কর্মকর্তা-কর্মচারীদের ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচির সময় চট্টগ্রাম কাস্টম হাউজ বন্ধ রাখায় সেখানকার কমিশনার মো. জাকির হোসেনকে মঙ্গলবার সাময়িক বরখাস্ত করেছিল সরকার।

এর আগে রোববার দুর্নীতি দমন কমিশন জানিয়েছিল, ঘুষের বিনিময়ে কর দাতাদের কর ফাঁকি দেওয়ার সুযোগ করে দেয়ার অভিযোগে জাতীয় রাজস্ব বোর্ড বা এনবিআরের ছয় কর্মকর্তার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অনুসন্ধান শুরু করেছে। এই কর্মকর্তাদের মধ্যে আন্দোলনে নেতৃত্ব দেওয়া কয়েকজন কর্মকর্তাও রয়েছেন।

Reneta

প্রায় দেড় মাস ধরে সংস্কার ইস্যু ও এনবিআর চেয়ারম্যানের পদত্যাগ দাবিতে আন্দোলন চালিয়ে আসছিল এনবিআর কর্মকর্তা কর্মচারীরা। এর ধারাবাহিকতা শনিবার থেকে কমপ্লিট শাটডাউন কর্মসূচি শুরু করে এনবিআরের কর্মকর্তা কর্মচারীদের সংগঠন এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। রোববার রাতে দেশের শীর্ষ ব্যবসায়ী নেতাদের সাথে বৈঠকের পর ‘কমপ্লিট শাটডাউন’ প্রত্যাহার করে নেয় আন্দোলনরত কর্মকর্তারা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এনবিআরবাধ্যতামূলক অবসর
শেয়ারTweetPin

সর্বশেষ

ব্রাজিলের রাষ্ট্রদূতের ভিসা কেন বাতিল করল যুক্তরাষ্ট্র?

আগস্ট ৫, ২০২৬
ছবি: সংগৃহীত।

৫ আগষ্ট ঘিরে গোপালগঞ্জে বিজিবি মোতায়েন

আগস্ট ৫, ২০২৬
জনসমাগমের ছবি যেখানে হাজারো মানুষ একত্রিত হয়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

জুলাই গণ-অভ্যুত্থান দিবস: দেশজুড়ে শ্রদ্ধা ও স্মরণের নানা আয়োজন

আগস্ট ৫, ২০২৬

যে ৭ সিনেমায় অমর হয়ে থাকবেন প্রদীপ রাওয়াত

আগস্ট ৫, ২০২৬

চলে গেলেন দাপুটে অভিনেতা প্রদীপ রাওয়াত

আগস্ট ৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT