বাংলাদেশ

রেমিটেন্স যোদ্ধাদের পাসপোর্টের ব্যয় কমানোর উদ্যোগ সরকারের

রেমিটেন্স যোদ্ধাদের পাসপোর্টের ব্যয় কমানোর উদ্যোগের উদ্বোধন. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেন, প্রবাসী রেমিটেন্স যোদ্ধাদের পাসপোর্ট ব্যয় কিভাবে কমানো যায়, সেজন্য কাজ করছে সরকার।

শনিবার (২৫ অক্টোবর) শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, যত দ্রুত সম্ভব শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইমিগ্রেশনে ই গেট চালু করার চেষ্টা করছে সরকার।

তিনি আরও বলেন, বিমান বন্দরে অগ্নিকাণ্ডের কারণ খুঁজে বের করতে চার দেশের বিশেষজ্ঞদের আমন্ত্রণ জানিয়েছে সরকার। তারা এসে দেখবে নিরাপত্তার কোন ঘাটতি ছিল কিনা?

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…