চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফোনে আর শোনা যাবে না অমিতাভের কণ্ঠ!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:১৬ অপরাহ্ণ ২৬, জুন ২০২৫
বিনোদন
A A
অমিতাভ বচ্চন স্মার্ট পোশাক ও চশমা পরা, পেছনে দর্শক ও অতিথি।. Channel i News - চ্যানেল আই নিউজ

ফোন করলে ভারতবাসী আর শুনতে পাবেন না অমিতাভ বচ্চনের গলা। বিগ বি-কে নিয়ে বড় সিদ্ধান্ত নিল দেশটির কেন্দ্রীয় সরকার। ভারতে কাউকে ফোন করতে গেলেই প্রথমে শোনা যেত অমিতাভের গলা। রাশভারী কণ্ঠে সাইবার অপরাধ নিয়ে ভারতের নাগরিকদের সতর্ক করতেন তিনি।

তবে বৃহস্পতিবার (২৬ জুন) থেকে সেই কণ্ঠ আর শোনা যাবে না ফোন করার সময়। ভারতীয় সংবাদমাধ্যম বলছে, এই নির্দিষ্ট প্রচার কর্মসূচির মেয়াদ শেষ হয়েছে। তাই ভারত সরকারও অমিতাভ বচ্চনের কণ্ঠের রেকর্ড বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছেন।

প্রযুক্তির অগ্রগতির সঙ্গে গত কয়েক বছরে সাইবার অপরাধ পরিমাণে বেড়েছে অনেকটাই। তাই ফোনে কলার টিউনের মাধ্যমে মানুষকে সতর্ক করার পদক্ষেপ নিয়েছিল সরকার। ব্যবহৃত হচ্ছিল অমিতাভের কণ্ঠস্বর। দীর্ঘ দিন ফোনের কলার টিউনে বেজেছে তার গলা।

এক সময় মানুষ বিরক্তি প্রকাশ করা শুরু করে। এই সতর্কীকরণ বার বার শোনা নিয়ে ক্ষোভপ্রকাশ করতে শুরু করেন সমাজমাধ্যমেও। অনেকেই দাবি করেন, কোনও জরুরি অবস্থায় তাড়াহুড়োয় ফোন করার সময়ও এই রেকর্ড বাজায় তারা বিরক্ত হয়েছেন। এমনকি এই রেকর্ডের জন্য সমাজমাধ্যমে অমিতাভ বচ্চনকেও কটাক্ষের শিকার হতে হয়। তাকে নিয়ে নানা রকমের মিমও তৈরি হয়।

কিছু দিন আগে এক্স হ্যান্ডলে এক নেটাগরিকের সঙ্গে বাক্‌যুদ্ধেও জড়িয়েছিলেন বিগ বি। অমিতাভ তার একটি পোস্টে লিখেছিলেন, “হ্যাঁ, আমিও একজন প্রশংসক।” নেটনাগরিক মন্তব্য বিভাগে কটাক্ষ করে বলেন, “এবার তাহলে ফোনে একই জিনিস বলা বন্ধ করুন।” উত্তরে বিগ বি বলেছিলেন, “সরকারকে গিয়ে বলো ভাই। ওরা আমাকে বলতে বলেছে। তাই আমি সেটাই করেছি।”

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অমিতাভ বচ্চনকেন্দ্রীয় সরকার
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

নারীদের স্বেচ্ছায় ধর্ম গ্রহণ ও বিয়েতে বাধা দেয়া যাবে না: এলাহাবাদ হাইকোর্ট

আগস্ট ৩, ২০২৬

ট্রাম্পের হামলা স্থগিতের সিদ্ধান্তে বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম

আগস্ট ৩, ২০২৬

সুদানে আদালতে ড্রোন হামলায় নিহত অন্তত ৩৫

আগস্ট ৩, ২০২৬

ইরানের সঙ্গে নতুন দফার আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র, জানালেন ট্রাম্প

আগস্ট ৩, ২০২৬
ঢাকার আকাশে মেঘাচ্ছন্ন আকাশ, বৃষ্টির পূর্বাভাস. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজধানীতে বৃষ্টির সম্ভাবনা, আংশিক মেঘলা থাকবে আকাশ

আগস্ট ৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT