চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিল সরকার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:২৩ অপরাহ্ণ ২২, জুন ২০২৬
- সেমি লিড, বাংলাদেশ
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দেশের ছয় জেলায় মোতায়েন করা সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিয়েছে সরকার। ২২ থেকে ৩০ জুন পর্যন্ত সেনা কর্মকর্তারা এ ক্ষমতা প্রয়োগ করতে পারবেন।

সোমবার (২২ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়, ঢাকা, চট্টগ্রাম ও গাজীপুর মহানগর এলাকা এবং নারায়ণগঞ্জ, গোপালগঞ্জ ও ফরিদপুর জেলায় মোতায়েনকৃত সেনা কর্মকর্তারা এই সময়ে বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা পাবেন।

প্রজ্ঞাপন অনুযায়ী, সেনাবাহিনীর ক্যাপ্টেন বা তদূর্ধ্ব পদমর্যাদার কর্মকর্তারা এ ক্ষমতা প্রয়োগ করতে পারবেন। একইভাবে কোস্টগার্ড ও বিজিবিতে প্রেষণে থাকা সমপদমর্যাদার কর্মকর্তারাও এই ক্ষমতার আওতায় থাকবেন।

Banglabid

সরকার জানিয়েছে, ফৌজদারি কার্যবিধির ১৮৯৮ এর ৬৪, ৬৫, ৮৩, ৮৪, ৮৬, ৯৫(২), ১০০, ১০৫, ১০৭, ১০৯, ১১০, ১২৬, ১২৭, ১২৮, ১৩০, ১৩৩ ও ১৪২ ধারা অনুযায়ী তারা গ্রেপ্তার, গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর, তল্লাশি, বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ, মুচলেকা গ্রহণসহ আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণসংক্রান্ত বিভিন্ন পদক্ষেপ নিতে পারবেন।

এর আগে গত রোববার সকালে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে একই ছয় জেলায় সেনা মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠিতে বলা হয়, নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক সংগঠন ও সংশ্লিষ্ট পক্ষগুলোর ‘বেআইনি মিছিল, শোডাউন ও নাশকতার আশঙ্কা’ রয়েছে—এ কারণে জননিরাপত্তা নিশ্চিত করতে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দীন আহমদ বলেন, গোয়েন্দা প্রতিবেদনের ভিত্তিতে সেনা মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তার ভাষায়, কিছু জায়গায় অপতৎপরতা বৃদ্ধি পেয়েছে, সে কারণে এ পদক্ষেপ। তিনি আরও বলেন, দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় অতিরিক্ত সতর্কতা হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফৌজদারি কার্যবিধির নির্দিষ্ট ধারার আওতায় সেনা কর্মকর্তাদের দেওয়া এ ক্ষমতা জেলা ম্যাজিস্ট্রেটের অধীনেই কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

Reneta

এর আগে গত বছর রাজনৈতিক পরিবর্তনের পর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনীকে মাঠে রাখা হয় এবং পরে তাদেরকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতাও দেওয়া হয়েছিল। চলতি বছরের মাঝামাঝি সময়ে ধাপে ধাপে সেনা সদস্যদের ব্যারাকে ফিরিয়ে নেওয়া হলেও নতুন পরিস্থিতিতে আবারও ছয় জেলায় তাদের মোতায়েন করা হলো।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীজনপ্রশাসন মন্ত্রণালয়নিষিদ্ধ আওয়ামী লীগফৌজদারি কার্যবিধিম্যাজিস্ট্রেসি ক্ষমতাসেনাবাহিনী
শেয়ারTweetPin

সর্বশেষ

আগামী সপ্তাহেই ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আগস্ট ১৪, ২০২৬
জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির, ছবি: সংগৃহীত।

বিদায়ের সময় কী বললেন ছাত্রদল সভাপতি-সাধারণ সম্পাদক?

আগস্ট ১৪, ২০২৬

রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৫৩ নেতাকর্মী গ্রেপ্তার

আগস্ট ১৪, ২০২৬

শিল্পকলায় এবার সেই তিন সিনেমার টিকিট শো!

আগস্ট ১৪, ২০২৬
এক শ্রমিককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে, ছবি: সংগৃহীত।

সীতাকুণ্ড শিপ ইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃত্যু বেড়ে ৮

আগস্ট ১৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT