অর্থনীতি

১৫ দিনের মধ্যে সরকারি কর্মচারীদের সম্পদের হিসাব দিতে হবে

জনপ্রশাসন মন্ত্রণালয় লোগো বাংলাদেশের মানচিত্রসহ. Channel i News - চ্যানেল আই নিউজ

জনপ্রশাসন মন্ত্রণালয়ের লোগো ও বাংলাদেশের মানচিত্রসহ একটি ছবি।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

সব সরকারি কর্মচারীদেরকে আগামী ১৫ দিনের মধ্যে সম্পদের হিসাব দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমান।

সোমবার ২ সেপ্টেম্বর দুপুরে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

জনপ্রশাসন সচিব বলেন, চাকরিজীবীদের সম্পদের হিসাব দাখিলে নির্ধারিত ফরম তৈরি করা হবে। আগামী ১৫ দিনের মধ্যে এই ফর্ম ও প্রক্রিয়া চূড়ান্ত হবে। এবিষয়ে দুদকের সচিবকে প্রধান করে একটি কমিটি করা হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

এসময় এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সরকারি বেতন পান এমন প্রত্যেককে এই হিসাব দিতে হবে। না দিলে আইনগতভাবে শাস্তির ব্যবস্থা করা হবে বলে জানান তিনি।

এর আগে গতকাল রোববার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে সকল সরকারি কর্মচারীকে সম্পদ বিবরণী দাখিল করতে নির্দেশ দেওয়া হয়।

বিষয়:জনপ্রশাসন মন্ত্রণালয় জনপ্রশাসন সচিব সম্পদের হিসাব সরকারি কর্মচারীদের সম্পদের হিসাব

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…