বাংলাদেশ

সাবেক সচিব ও অবসরপ্রাপ্ত বিচারকদের ফ্ল্যাট বরাদ্দ বাতিল করলো সরকার

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের লোগো, বাংলাদেশের মানচিত্রসহ. Channel i News - চ্যানেল আই নিউজ

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের লোগো, বাংলাদেশের মানচিত্রসহ একটি ছবি।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

সাবেক সচিবসহ কয়েকজন সাবেক সরকারি কর্মকর্তা ও অবসরপ্রাপ্ত বিচারকদের দেওয়া ১২টি ফ্ল্যাটের বরাদ্দ বাতিল করেছে অন্তর্বর্তী সরকার। সরকারের গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এই সিদ্ধান্ত নিয়েছে।

মঙ্গলবার (৮ জুলাই) গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় থেকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ গঠিত কমিটির প্রতিবেদন এবং জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের বোর্ড সভার সিদ্ধান্তের আলোকে এসব ফ্ল্যাটের বরাদ্দ বাতিল করা হয়।

যাদের ফ্ল্যাট বাতিল করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে তারা হলেন- সাবেক অবসরপ্রাপ্ত বিচারক ও দুর্নীতি দমন কমিশনের সাবেক কমিশনার মো. জহুরুল হক, সাবেক সিনিয়র সচিব মো. ইউনুসুর রহমান, সাবেক সিনিয়র সচিব ও দুর্নীতি দমন কমিশনের সাবেক কমিশনার ড. মো. মোজাম্মেল হক খান, সাবেক সচিব এম এ কাদের সরকার, সাবেক সিনিয়র সচিব ড. এম আসলাম আলম, সাবেক সচিব আকতারী মমতাজ এবং সাবেক সচিব মো. সিরাজুল হক খান।

এছাড়াও সাবেক সিনিয়র জেলা ও দায়রা জজ মো. মঞ্জুরুল বাছিদ, সাবেক রেজিস্ট্রার জেনারেল ও সাবেক সিনিয়র জেলা জজ সৈয়দ আমিনুল ইসলাম, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের সাবেক মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ, সাবেক সিনিয়র সচিব ও সাবেক নির্বাচন কমিশনার মো. আনিছুর রহমান এবং সাবেক সিনিয়র সচিব এস. এম. গোলাম ফারুক।

বিষয়:গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…