চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এআই ‘বার্ড’র ভুল উত্তরে ১০০ বিলিয়ন মূল্য হারালো গুগল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:০২ অপরাহ্ণ ০৯, ফেব্রুয়ারি ২০২৩
- সেমি লিড, তথ্যপ্রযুক্তি
A A

ওপেনএআই চ্যাটবট চ্যাটজিপিটি নিয়ে যখন সারা তথ্য প্রযুক্তি জগৎ তোলপাড়, এই সেবাকে টেক্কা দিতে বাজারে বার্ড এআই চালু করার প্রস্তুতি নিয়ে বড় ধাক্কা খেয়েছে বিশ্বের অন্যতম সেরা তথ্য প্রযুক্তি প্রতিষ্ঠান গুগল। তাদের চ্যাটবট ‘বার্ড’ একটি প্রশ্নের ভুল উত্তর দিয়েছে, আর এই এক ভুলে তাদের পেরেন্ট কোম্পানি অ্যালফাবেটের মার্কেট শেয়ার ১০০ বিলিয়ন ডলার মূল্য হারিয়েছে।

বার্তা সংস্থা বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

বার্ডের প্রচারণা চালাতে একটি বিজ্ঞাপন বানায় গুগল। গত সোমবার এটি টুইটারে প্রচার করা হয়। বিজ্ঞাপনে দেখা যায়, বার্ডকে বলা হচ্ছে, নাসার জেমস ওয়েব টেলিস্কোপ সম্পর্কে কিছু তথ্য দিতে। যেগুলো ৯ বছরের এক বালককে বলা যাবে।

এই প্রশ্নের জবাবে বার্ড উত্তর দেয়, জেসম ওয়েব হলো প্রথম টেলিস্কোপ যেটি পৃথিবীর সৌরমণ্ডলের বাইরের কোনো গ্রহের ছুবি তুলেছে। অথচ ২০০৪ সালেই ইউরোপিয়ান ভেরি লার্জ টেলিস্কোপ (ইভিএলটি) সৌরমণ্ডলের বাইরের গ্রহের ছবি তুলেছিল।

ছোট এ ভুলটি চোখ এড়ায়নি জ্যেতির্বিজ্ঞানীদের। তারা টুইটে বিষয়টি তুলে ধরেন।

এ বিজ্ঞাপনের পরেই গুগলের পেরেন্ট কোম্পানি অ্যালফাবেটের শেয়ার দর ৭ শতাংশ কমে যায়। এতে করে কোম্পানিটির ব্র্যান্ড ভেল্যু ১০০ বিলিয়ন ডলার কমে গেছে বলে জানিয়েছে বিবিসি।

Reneta

যুক্তরাজ্যের নিউক্যাসল বিশ্ববিদ্যালয়ের ফেলো ক্রিস হ্যারিসন মজা করে টুইট করেছেন, ‘শেয়ারের আগে আপনারা কেন এ তথ্যের সত্যতা যাচাই করেননি?’

এদিকে গুগল যখন ‘বার্ড’ সেবা আনার ঘোষণা দেয় তখন এ বিষয়টি নিয়ে কোম্পানিটির বিনিয়োগকারীরা বেশ উচ্ছ্বসিত হয়েছিলেন।

মাইক্রোসফট যখন চ্যাটজিটিপি সেবা নিয়ে আসে তখন থেকেই বেশ চাপে আছে গুগল। ওই চ্যাটজিটিপি ব্যবহার করে স্কুলের পাঠদান, গান লেখাসহ প্রায় সবই করা সম্ভব হচ্ছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গুগল
শেয়ারTweetPin

সর্বশেষ

ছেলেদের ম্যাচ পরিচালনায় ইতিহাস গড়লেন টোরি পেন্সো

জুন ১৯, ২০২৬

ড্র করে বিশ্বকাপে টিকে থাকল সাউথ আফ্রিকা-চেক রিপাবলিক

জুন ১৯, ২০২৬

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান বাতিল

জুন ১৮, ২০২৬

সাদিলেকের গোলে প্রথমার্ধে এগিয়ে চেক রিপাবলিক

জুন ১৮, ২০২৬

সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ আগের চেয়ে বেড়েছে

জুন ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT