তথ্যপ্রযুক্তি

গুগল সার্চ ইঞ্জিনে আপডেট করছে এআই

গুগল লোগো সামনে দাঁড়িয়ে একজন ব্যক্তি. Channel i News - চ্যানেল আই নিউজ

একজন ব্যক্তি গুগল লোগোর সামনে দাঁড়িয়ে আছেন, যা গুগল সার্চ ইঞ্জিনের এআই আপডেটের বিষয়টি নির্দেশ করে।. Channel i News – চ্যানেল আই নিউজ

গুগল তার মূল সার্চ ইঞ্জিনে জেনারেটিভ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আপডেট করছে বলে ঘোষণা দিয়েছে। এর আগে বছরের শুরুতে মাইক্রোসফট তার বিং সার্চ ইঞ্জিনে জিপিটি-৪ অন্তর্ভুক্ত করেছিল।

বৃহস্পতিবার বিবিসির প্রকাশিত প্রতিবেদন থেকে এটি জানা যায়।

গুগল বলছে, সার্চ জেনারেটিভ এক্সপেরিয়েন্স এখন থেকে গুগলের অংশ হয়ে ওপেন এন্ডেড প্রশ্নের উত্তর দিবে। তবে এই সুবিধা এখনই সকল গ্রাহক পাচ্ছেন না। এটি এখনও কেবল সীমিত সংখ্যক ব্যবহারকারীর জন্য পরীক্ষামূলক পর্যায়ে দেওয়া হয়েছে।

গুগলের মূল কোম্পানি অ্যালফাবেটের সিইও সুন্দর পিচাই বলেন, ‘আমরা অনুসন্ধানসহ আমাদের সমস্ত মূল পণ্যগুলোকে নিয়ে নতুন করে কল্পনা করছি।’

কোম্পানি গুগলের অ্যান্ড্রয়েড সিস্টেমের জন্য নতুন এক সিস্টেমের কথা ঘোষণা করেছে, যা ব্যবহারকারীদের অজানা ট্র্যাকিং সম্পর্কে সতর্ক করবে। গুরুত্বপূর্ণ কী এবং ওয়ালেটের মতো ব্যক্তিগত আইটেমগুলো ট্র্যাক করার জন্য এগুলো তৈরি করা হয়েছে বলেও কোম্পানির পক্ষ থেকে জানানো হয়।

প্রযুক্তি জায়ান্ট বলছে, ‘অজানা ট্র্যাকার সতর্কতা’ এই গ্রীষ্মে লাইভ হবে। এর আগে অ্যাপল এবং গুগল গত সপ্তাহে ঘোষণা করেছে, সমস্যা সমাধানের জন্য তারা একসাথে কাজ করবে।

বিষয়:এআই গুগল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…