তথ্যপ্রযুক্তি

সস্তায় পাওয়া যাচ্ছে গুগল পিক্সেল ৭এ ফোন

গুগল পিক্সেল ৭এ স্মার্টফোন চার্জার সহ দেখানো হয়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

গুগল পিক্সেল ৭এ স্মার্টফোনটি চার্জার সহ একটি ডেক্সে রাখা হয়েছে, আধুনিক ডিজাইন ও প্রযুক্তির প্রতীক।. Channel i News – চ্যানেল আই নিউজ

যারা কম দামে ভালো ফোন কেনার চিন্তা করছেন তাদের জন্য একটি সুখবর আছে। কারণ জনপ্রিয় ই-কমার্স সাইট অ্যামাজনে ২৫ শতাংশ ছাড়ে পাওয়া যাচ্ছে গুগল পিক্সেল ৭এ ফোন।

বিজ্ঞানভিত্তিক ওয়েবসাইট ম্যাশেবল জানিয়েছে, গুগল পিক্সেল ৭এ মোবাইল ফোনটির দাম ৪৯৯ ডলার (৫৫ হাজার টাকা)। তবে বর্তমানে সেটির দাম ২৫ শতাংশ কমে বিক্রি হচ্ছে ৩৭৪ ডলারে (প্রায় ৪২ হাজার টাকা)।

ফোনটিতে প্রসেসর হিসেবে গুগল টেনসর জি২ চিপসেট ব্যবহার করা হয়েছে এবং ৮জিবি র‍্যাম রয়েছে। এছাড়াও রয়েছে ৬ দশমিক ৩ ইঞ্চি ফুল এইচডি স্ক্রিন। এতে ৯০ হার্জ রিফ্রেশ রেট সাপোর্ট করে।

গুগল পিক্সেল ৭এ-এর ক্যামেরা সেটআপ দুর্দান্ত। এতে ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য এই ফোনটিতে ১০ দশমিক ৮ মেগা পিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে।

এছাড়াও ভিডিওর জন্য এই ফোনে সিনেমাটিক ব্লার ভিডিও ফিচারও দেওয়া হয়েছে। সিনেমাটিক ব্লার ভিডিও ফিচারের সাহায্যে দুর্দান্ত ফোকাস মোড পাওয়া যায়।

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…