আন্তর্জাতিক

দেবর্ষি বলতেন, কোটি টাকার চাকরি পাব!

স্মার্ট যুবক হাসিমুখে, প্রাকৃতিক পটভূমিতে ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রাকৃতিক পরিবেশে হাস্যোজ্জ্বল যুবকের ছবি, চ্যানেল আই অনলাইন সংবাদ পোর্টালের জন্য উপযুক্ত।. Channel i News – চ্যানেল আই নিউজ

গুগলে প্রায় দেড় কোটি টাকা বেতনের চাকরি পেলেন ভারতের পশ্চিম বঙ্গের নদীয়ার কৃষ্ণনগরের ঘূর্ণির তরুণ দেবর্ষি মৈত্র। কয়েক দিন আগে গুগলের তরফে ইমেল করে বিষয়টি জানানো হয় দেবর্ষিকে। দেবর্ষি কোটি টাকার চাকরি পাবেন এটা প্রায় বলতেন।

সন্তানের এই সাফল্যে উচ্ছ্বসিত দেবর্ষির মা এবং বাবা। ঘূর্ণির মধ্যবিত্ত পরিবারের সন্তান দেবর্ষি। এলাকায় কৃতী ছাত্র হিসেবে পরিচিতি আছে তার। কৃষ্ণনগর কলেজিয়েট স্কুল থেকে ২০১৬ সালের মাধ্যমিক পাশ করেন তিনি। ওই বিদ্যালয় থেকেই উচ্চমাধ্যমিক পাশ করার পর জয়েন্ট এন্ট্রান্স দিয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে প্রোডাকশন ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হন। চতুর্থ বর্ষের পরীক্ষার পর নিজেই গুগলের সঙ্গে যোগাযোগ করেন দেবর্ষি। অনলাইন পরীক্ষায় কয়েক ধাপ এগোনোর পর চাকরি নিশ্চিত হয়ে যায় দেবর্ষির।

ছেলের এই সাফল্যে মৈত্র পরিবারে খুশির হাওয়া। দেবর্ষির বাবা বাদল মৈত্র আগে গৃহশিক্ষকতা করতেন। তবে আর্থিক টানাপড়েনের জেরে গ্রিলের দোকানও খোলেন তিনি। ছেলে ছাড়াও এক মেয়েও রয়েছে তার।

দেবর্ষির বাবা জানালেন ‘ছোটবেলা থেকে ছেলে এবং মেয়ের মধ্যে সাফল্যের বীজ আমি বুনে দিয়েছিলাম। এখন ওরা তার ফল পাচ্ছে। সন্তানদের স্বপ্ন দেখানো বাবা-মায়ের কাজ। বাকিটা ওরা নিজেই সামলেছে। তবে এত দূর ও যাবে এটা আশা করিনি।’

ছেলের সাফল্যে উচ্ছ্বসিত মা বকুলও। তার বলেন, ‘সন্তানের সাফল্যে যে কোনও মা-ই খুশি হন। আমিও ভীষণ খুশি। তবে ও এত দূরে থাকবে ভেবে একটু কষ্ট হচ্ছে।’

বিষয়:গুগল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…