চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সরাসরি সার্চে এআই যুক্ত করল গুগল, জেমিনি ৩

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:০০ অপরাহ্ণ ১৯, নভেম্বর ২০২৫
তথ্যপ্রযুক্তি
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

কৃত্রিম বুদ্ধিমত্তার দুনিয়ায় বড় পরিবর্তন আনতে নতুন পদক্ষেপ নিয়েছে গুগল। তাদের নতুন এআই মডেল জেমিনি ৩ এবার সরাসরি যুক্ত হয়েছে গুগল সার্চ সেবায়।

গত মঙ্গলবার যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোতে এক ঘোষণায় গুগলের মূল প্রতিষ্ঠান অ্যালফাবেট বিষয়টি নিশ্চিত করেছে। এটি গুগলের ইতিহাসে প্রথমবারের মতো এমন একটি বড় পদক্ষেপ। এক প্রকাশিত প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম দ্যা ইন্ডিয়ান এক্সপ্রেস।

এর আগে, গুগল তাদের নতুন এআই মডেলগুলোর আপডেট বা সংস্করণ বাজারে আনার আগে ব্যবহারকারীদের বেশ কিছু সময় অপেক্ষা করতে হতো। কিন্তু এবার সেই নিয়ম বদলেছে। জেমিনি ৩ মডেলটি ঘোষণা হওয়ার পরই সার্চে সক্রিয় হয়ে গেছে এবং ব্যবহারকারীরা তাৎক্ষণিকভাবে এর সুবিধা পেতে শুরু করেছেন।

গুগলের প্রধান নির্বাহী সুন্দর পিচাই জানান, জেমিনি ৩ আমাদের সবচেয়ে উন্নত ও বুদ্ধিমান মডেল। এখন থেকে ব্যবহারকারীরা সরাসরি এর সুবিধা পাবেন।

জেমিনি ৩ বিশ্বব্যাপী এআই কর্মক্ষমতার নানা পরীক্ষায় শীর্ষ স্থান অধিকার করেছে, যা গুগলকে প্রযুক্তি দুনিয়ায় আরও শক্তিশালী অবস্থানে নিয়ে এসেছে।

নতুন এই মডেলের আরেকটি বড় সুবিধা হলো জেমিনি এজেন্ট। এটি ব্যবহারকারীর হয়ে অনেক জটিল কাজও সম্পন্ন করতে পারে। যেমন, চাকরির আবেদন প্রস্তুত করা, ইমেইল পরিচালনা, ভ্রমণ পরিকল্পনা বুকিং, এমনকি ব্যক্তিগত ডেটা বিশ্লেষণ করে সিদ্ধান্ত নেওয়ার মতো কাজও করতে সক্ষম।

Reneta

প্রযুক্তি বিশ্লেষকরা বলছেন, ডেমিস হাসাবিস-গুগলের এআই ল্যাবের প্রধান, যিনি দীর্ঘদিন ধরে সর্বজনীন সহকারী তৈরির স্বপ্ন দেখছিলেন, জেমিনি এজেন্ট সেই স্বপ্নের বাস্তব রূপ।

এছাড়া, জেমিনি অ্যাপ-এ এসেছে বেশ কিছু পরিবর্তন। এখন থেকে যেকোনো প্রশ্নের উত্তর একটি ওয়েবসাইটের মতো ইন্টারফেসে প্রদর্শিত হবে। এতে চিত্র, ভিজ্যুয়াল উপাদান ও ইন্টারঅ্যাক্টিভ ফিচার যুক্ত হওয়ায় ব্যবহারকারীর অভিজ্ঞতা আরও উন্নত হবে।

বিশ্লেষকদের মতে, শুধু গবেষণা বা পরীক্ষামূলক উন্নয়ন নয়, এআই প্রযুক্তি এখন বাস্তব অর্থনৈতিক কর্মকাণ্ডে পরিণত হয়েছে। গুগলের ক্লাউড সেবায় এআই প্রযুক্তি দিয়ে আয় বৃদ্ধি পাচ্ছে এবং সার্চ সেবায় জেমিনি ৩ এর অন্তর্ভুক্তি প্রযুক্তি দুনিয়ায় নতুন একটি দিগন্তের সূচনা করেছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এআইকৃত্রিম বুদ্ধিমত্তাগুগলজেমিনি ৩
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্ব ত্বক স্বাস্থ্য দিবসে ভানুবিল-কমলগঞ্জ-শ্রীমঙ্গলে বিনামূল্যে স্বাস্থ্য সেবা

জুলাই ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

সায়েদাবাদ বাস টার্মিনাল কাঁচপুরে স্থানান্তরে নীতিগত অনুমোদন

জুলাই ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

অর্থপাচারের মামলায় এনামুল হক এনু এবং রুপন ভূঁইয়ার ১০ বছরের কারাদণ্ড

জুলাই ৮, ২০২৬
ছবি: নুসরাত জাহান নিপা (সংগৃহীত)।

কাগজের তুষারকণা তৈরি করে আবারও গিনেস বুকে বাংলাদেশি নুসরাত

জুলাই ৮, ২০২৬

আর্জেন্টিনা ম্যাচের রেফারি নিয়ে ফিফায় অভিযোগ জানাল মিশর

জুলাই ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT