আসন্ন ঈদুল আজহা উপলক্ষে আজ দিনগত রাত ১টা থেকে বন্ধ হচ্ছে পণ্যবাহী ট্রেন চলাচল।
তবে কনটেইনার ও জ্বালানি তেলবাহী ট্রেন যথারীতি চলবে। ট্রেনের সময়ানুবর্তিতা বজায় রাখা এবং শিডিউল বিপর্যয় নিরসনেই এ সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে।
ঈদুল আজহা উপলক্ষে সম্প্রতি বাংলাদেশ রেলওয়ের নেওয়া কর্মপরিকল্পনা থেকে এসব তথ্য জানা যায়।








