ভারতের ত্রিপুরা থেকে আসা ঢল ও প্রবল বর্ষণে কুমিল্লায় গোমতী নদীর বাঁধ ভেঙে গেছে। এতে প্লাবিত হয়েছে গোমতী তীরবর্তী বুড়বুড়িয়া গ্রাম। প্লাবিত হওয়ার আশঙ্কায় দুই উপজেলাসহ আশপাশের এলাকা। প্রাণ বাঁচাতে আশ্রয় কেন্দ্রে যাচ্ছেন হাজারো মানুষ। বন্যায় ১০ জেলায় পানিবন্দী হয়ে পড়েছেন প্রায় ৩৬ লাখ মানুষ। বৃহস্পতিবার পর্যন্ত বন্যায় সারাদেশে ৮ জনের মৃত্যু খবর পাওয়া গেছে। উদ্ধারকাজ ও ত্রাণ বিতরণ করছে জেলা প্রশাসন, সেনা-নৌ ও বিমানবাহিনী, বিজিবি এবং কোস্টগার্ড।







