টাইনি টটস্ ও সামারফিল্ড ইন্টারন্যাশনাল স্কুলের সুবর্ণজয়ন্তীতে বিশেষ আনন্দ আয়োজন

চ্যানেল আই অনলাইন এর জন্য স্বর্ণজয়ন্তীর উদযাপনের লোগো, যেখানে ৫০ বছর উৎকর্ষতা ও সাফল্যের প্রতীক হিসেবে ডিজাইন করা হয়েছে।. Channel i News – চ্যানেল আই নিউজ
টাইনি টটস্ ও সামারফিল্ড ইন্টারন্যাশনাল স্কুলের গৌরবময় ৫০ বছর উদযাপন উপলক্ষ্যে বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে বিশেষ আনন্দ আয়োজন করা হয়েছে।
শিক্ষা প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয়েছে: টাইনি টটস্ ও সামারফিল্ড ইন্টারন্যাশনাল স্কুল শিক্ষায় শ্রেষ্ঠত্বের ৫০ বছর উদযাপন করতে পেরে আমরা গর্বিত। সুবর্ণজয়ন্তীকে স্মরণীয় করে রাখাতে আগামী ২ ফেব্রুয়ারি ২০২৪ শুক্রবার বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে এক মিলন মেলা ও আনন্দ উৎসবের আয়োজন করা হয়েছে। এই আয়োজন সকল ৭টায় শুরু হয়ে চলবে রাত ১১ টা পর্যন্ত। এতে আমন্ত্রিত অতিথিদের সাথে অংশ নেবেন স্কুলের ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা-কর্মকর্তা-কর্মচারী, প্রাক্তন ছাত্র-ছাত্রী এবং অভিভাবকেরা।
সবুর্ণজয়ন্তীর অংশ হিসাবে ২৭ জানুয়ারি শনিবার মহানগরের মানিক মিয়া এভিনিউয়ে আয়োজন করা হয় এক আনন্দ র্যালী। এতে স্কুলের সাবেক ও বর্তমান ছাত্র-ছাত্রী-শিক্ষক-শিক্ষিকা ও অতিথিরা অংশ গ্রহণ করেছে। সকাল সাড়ে ৯ টায় শুরু হয়ে এটি চলে দুপুর ১২টা পর্যন্ত।
র্যালীর প্রধান আকর্ষণ ঘোড়ার গাড়ি ও সুসজ্জিত ট্রাকে চড়ে শিক্ষার্থীদের গান। সাথে আনন্দ উল্লাসে মুখরিত ছিল।
২ ফেব্রুয়ারি ২০২৪ এর অনুষ্ঠানমালা
১. হাজার কণ্ঠ: একতা আর সম্প্রীতির বার্তা নিয়ে স্কুলের ছাত্র-ছাত্রীরা গাইবে হাজার কণ্ঠে সমবেত সঙ্গীত।
২. ফুড এন্ড মিউজিক ফেস্টিভ্যাল: এতে ভোজন রসিকদের জন্য থাকবে মুখোরোচক খাবারের নানা সম্ভার।
শিল্পীরা পরিবেশন করবে গান।
৩. শিশু কার্নিভ্যাল: স্কুলের শিশু শিক্ষার্থীদের জন্য থাকবে বিশেষ খেলাধূলার আয়োজন।
৪. ট্যালেন্ট শো: শিক্ষার্থীদের পরিবেশনায় থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান।
৫. ড্রিল শো: থাকবে ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে ড্রিল ডিসপ্লে।
৬. থিয়েটার: মঞ্চায়ন হবে মনোমুগ্ধকর নাটক। ১৯৭৪ সালে স্কুলটি প্রতিষ্ঠার ইতিহাস হতে তুলে ধরা হবে।
৭. লেজার শো: রাতে লেজার শো এর মাধ্যমে স্কুলের সবর্ণজয়ন্তির এতিহ্যবাহী আয়োজনকে স্মরণীয় করা হবে।
৮. ডকুমেন্টারী: স্কুলের পথচলার গৌরবময় অর্জন তুলে ধরা হবে এই ডকুমেন্টারীতে।
৯. লাইভ কনসার্ট: রাতের আয়েজনে আছে বিশেষ সঙ্গীতানুষ্ঠান। এতে গাইবেন হাবিব ওয়াহিদ ও প্রিতম হাসান।
থাকবে নেমেসিস এর হাই ভোল্টেজ পরিবেশনা।



