চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গোল্ডেন গ্লোব: সেরা ‘আরআরআর’ ছবির গান’, আর কারা পেলেন পুরস্কার?

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:২১ অপরাহ্ণ ১১, জানুয়ারি ২০২৩
বিনোদন
A A

অস্কারের পর গোটা বিশ্বের সবচেয়ে চর্চিত অ্যাওয়ার্ড শো গোল্ডেন গ্লোব। বছরের সেরা চলচ্চিত্র ও টেলিভিশনের সেরা কাজগুলোকে স্বীকৃতি জানানো হয় গোল্ডেন গ্লোবে। এবার সিনেমায় সেরা মৌলিক গানের বিভাগে সেই গোল্ডেন গ্লোব পুরস্কার জিতেছে ভারতীয় চলচ্চিত্র নির্মাতা এস এস রাজামৌলির ‘আরআরআর’ ছবির ‘নাটু নাটু’ গান।

তেলেগু ভাষায় গানটি কম্পোজ করেছেন প্রবীণ সংগীত পরিচালক এমএম কিরাভানি। লিখেছেন কালা ভৈরব ও রাহুল সিপলিগঞ্জ। আর কণ্ঠে তুলেছেন রাহুল সিপলিগঞ্জ ও কালা ভৈরব। মৌলিক সুর আর দারুণ কোরিওগ্রাফিতে গানটি দর্শক-শ্রোতার মনে সুখের অনুভূতি ছড়িয়েছে। জিতে নিয়েছে মন আর অর্জন করেছে সম্মান।

যুক্তরাষ্ট্রে ৮০ তম গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড অনুষ্ঠানের উপস্থাপনা করছেন অভিনেতা জেরোড কারমাইকেল। মর্যাদাপূর্ণ এই পুরস্কারের অনুষ্ঠানে যোগ দিয়েছেন ‘আরআরআর’ ছবির পরিচালক রাজামৌলি, অভিনেতা রাম চরণ ও জুনিয়র এনটিআর। বিশ্বব্যাপী প্রশংসিত সিনেমাটি নির্মাণের অভিজ্ঞতা নিয়ে গণমাধ্যমে কথা বলেছেন তারা।

এছাড়াও বিশ্ব চলচ্চিত্র ও টেলিভিশন অঙ্গনে মর্যাদাপূর্ণ ‘গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড ২০২৩’ ঘোষণা হয়েছে। স্বীকৃতি জানানো হয়েছে গত বছরের সেরা চলচ্চিত্র ও টেলিভিশনের কাজগুলোকে। এক নজরে দেখে নেওয়া যাক এবারের গোল্ডেন গ্লোব বিজয়ীদের তালিকা।

শ্রেষ্ঠ চলচ্চিত্র (ড্রামা) : দ্য ফেবেলম্যান
শ্রেষ্ঠ চলচ্চিত্র (মিউজিক্যাল/কমেডি) : দ্য বনশিস অব ইনশারিন
শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেত্রী (ড্রামা) : কেট ব্ল্যানচেট
সিনেমায় সেরা মৌলিক গান: ‘আরআরআর’ সিনেমার ‘নাটু নাটু’
শ্রেষ্ঠ ড্রামা সিরিজ: হাউজ অব দ্য ড্রাগন
শ্রেষ্ঠ চলচ্চিত্র পরিচালক: স্টিভেন স্পিলবার্গ
শ্রেষ্ঠ চিত্রনাট্য: মার্টিন ম্যাকডোনাগ
ইংরেজি ভাষার বাইরে শ্রেষ্ঠ চলচ্চিত্র : আর্জেন্টিনা, ১৯৮৫
শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেতা (ড্রামা): অস্টিন বাটলার
শ্রেষ্ঠ এনিমেশন ফিল্ম: গিলারমো ডেল টরোস পিনোচিও
শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেত্রী (মিউজিক্যাল/কমেডি): মিশেল ইয়োহ
শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেতা (মিউজিক্যাল/কমেডি): কলিন ফারেল

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অ্যাওয়ার্ডআরআরআরগান
শেয়ারTweetPin

সর্বশেষ

ফেডারেশন কাপে যেসব সেরার পুরস্কার ডোরিয়েলটনের হাতে

মে ২০, ২০২৬

সিএনজি-ড্রাম ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

মে ২০, ২০২৬

৬ মাসে কী পেল চট্টগ্রাম? জানালেন ডিসি জাহিদ

মে ২০, ২০২৬

মিরপুরে পেশাগত দায়িত্ব পালনকালে ২ সাংবাদিকের ওপর হামলা

মে ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

মিরপুরে শিশু হত্যার ঘটনায় গ্রেপ্তার সোহেল রানার দায় স্বীকার

মে ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT