অর্থনীতি

আবারও বাড়ল স্বর্ণের দাম, দেশের ইতিহাসে সর্বোচ্চ

স্বর্ণের অলংকারের বিশাল সংগ্রহ, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

স্বর্ণের অলংকারের বিশাল সংগ্রহ প্রদর্শনী, বিভিন্ন ডিজাইন ও শৈলীর স্বর্ণের অলংকার।. Channel i News – চ্যানেল আই নিউজ

দুই দিনের ব্যবধানে দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বাড়ানো হয়েছে। সব থেকে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ভরিতে ১ হাজার ৫১৭ টাকা বাড়িয়ে এক লাখ ২৪ হাজার ৫০২ টাকা নির্ধারণ করা হয়েছে। স্বর্ণের এই দাম দেশের ইতিহাসে সর্বোচ্চ।

মঙ্গলবার ২০ আগস্ট এক বিবৃতিতে এই কথা জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের দাম বেড়েছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

আগামীকাল বুধবার ২১ আগস্ট থেকে স্বর্ণের নতুন দাম কার্যকর হবে। আজ মঙ্গলবার প্রতি ভরি ভালো মানের স্বর্ণ এক লাখ ২২ হাজার ৯৮৫ টাকায় বিক্রি হয়েছে।

বিষয়:দাম স্বর্ণ স্বর্ণের দাম

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…