অর্থনীতি

টানা আট দফা কমার পর বাড়লো স্বর্ণের দাম

সোনার বার ও কয়েনের ছবি, স্বর্ণের দাম কমার সংবাদে সম্পর্কিত. Channel i News - চ্যানেল আই নিউজ

সোনার বার ও কয়েনের ছবি, স্বর্ণের দাম কমার সংবাদে সম্পর্কিত, স্বর্ণের বাজারের অবস্থা দেখানো হয়েছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

টানা আট দফা কমার পর বাড়লো স্বর্ণের দাম। সব থেকে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ হাজার ৫০ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ১০ হাজার ২১৩ টাকা। এর আগে টানা ৮ দফায় স্বর্ণের দাম কমানো হয়েছিল ১০ হাজার ২৬৫ টাকা।

আজ শনিবার (৪ মে) বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের সভায় নতুন এই দাম নির্ধারণ করা হয়েছে। আগামীকাল ৫ মে থেকে নতুন দাম কার্যকর হবে।

নতুন দাম অনুযায়ী, প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে এক লাখ ১০ হাজার ২১৩ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম এক লাখ পাঁচ হাজার ১৯৭ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৯০ হাজার ১৭৪ টাকা ও সনাতন প্রতি ভরি স্বর্ণের দাম ৭৪ হাজার ৯৮৮ টাকা নির্ধারণ করা হয়েছে।

স্বর্ণের দাম কমানো হলেও অপরিবর্তিত রয়েছে রুপার দাম। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ২ হাজার ১০০ টাকা, ২১ ক্যারেটের এক ভরি রুপার দাম ২ হাজার ৬ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি রুপার দাম ১ হাজার ৭১৫ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রুপার দাম ১ হাজার ২৮৩ টাকা নির্ধারণ করা হয়েছে।

বিষয়:বাজুস স্বর্ণ স্বর্ণের দাম

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…