অর্থনীতি

স্বর্ণের দাম কমেছে, আজ থেকে কার্যকর

বিশাল স্বর্ণের বারসমূহের ছবি, স্বর্ণের মূল্য ও বিনিয়োগের জন্য উপযুক্ত।. Channel i News - চ্যানেল আই নিউজ

স্বর্ণের বারসমূহের ছবি, যা বিনিয়োগ ও মূল্য নির্ধারণের জন্য গুরুত্বপূর্ণ।. Channel i News – চ্যানেল আই নিউজ

স্বর্ণের দাম প্রতি ভরিতে ১ হাজার ৭শ’ ৪৯ টাকা কমেছে। গতকাল দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত নেয় বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

আজ ১৮ আগস্ট শুক্রবার থেকে দেশের স্বর্ণের বাজারে এই নতুন মূল্য কার্যকর হচ্ছে। বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে পিওর গোল্ডের মূল্য কমেছে। স্বর্ণ ও রূপার দাম কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ভরি স্বর্ণের মূল্য এখন থেকে ৯৯ হাজার ২৭ টাকা। আগে যা ছিল ১ লাখ ৭৭৬ টাকা। অর্থাৎ, ভরিতে স্বর্ণের দাম কমেছে ১ হাজার ৭৪৯ টাকা।

এছাড়া ২২ ক্যারট প্রতি গ্রাম স্বর্ণের মূল্য হবে ৮ হাজার ৪৯০ টাকা এবং  ২১ ক্যারটের প্রতি গ্রাম স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ৮ হাজার ১১০ টাকা, ১৮ ক্যারটের প্রতি গ্রামের দাম নির্ধারণ করা হয়েছে ৬ হাজার ৯৫০ টাকা।

সনাতন পদ্ধতিতে প্রতি গ্রাম স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ৫ হাজার ৭৯০ টাকা। ২২ ক্যারটের প্রতি গ্রাম রুপার নতুন দাম ১৪৭ টাকা, ২১ ক্যারটের ১৪০ টাকা এবং ১৮ ক্যারটের ১২০ টাকা।

বিষয়:স্বর্ণ স্বর্ণের দাম

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…