বাংলাদেশ

স্বর্ণের দাম লাখ টাকা ছাড়াল

বিশ্ব বাজারে স্বর্ণের দাম কমে গেছে, স্বর্ণের বার ও গহনা দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্ব বাজারে স্বর্ণের দাম কমার কারণে স্বর্ণের বার ও গহনা প্রদর্শিত হচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

দেশের বাজারে এবার স্বর্ণের দাম লাখ টাকা ছাড়িয়েছে। ২২ ক্যারেটের স্বর্ণের ভরির মূল্য দুই হাজার ৩৩৩ টাকা বাড়ানো হয়েছে। এতে এই মানের স্বর্ণের ভরি দাম পড়বে ১ লাখ ৭৭৭ টাকা। 

বৃহস্পতিবার (২০ জুলাই) বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দিয়েছে।

বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান এমএ হান্নান আজাদ সাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন এই দাম শুক্রবার থেকে কার্যকর হবে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের দাম বেড়েছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন স্বর্ণের নতুন দাম নির্ধারণ করেছে।

Gold prices in Bangladesh exceed one lakh taka per tola, latest market update. Channel i News - চ্যানেল আই নিউজ

বিষয়:স্বর্ণের দাম

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…