অর্থনীতি

হঠাৎ স্বর্ণের দাম বাড়লো ভরিতে ৪ হাজার টাকা

হঠাৎ স্বর্ণের দাম বাড়লো ভরিতে ৪ হাজার টাকা
অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

দেশের বাজারে স্বর্ণের দাম বেড়ে নতুন রেকর্ড করেছে। এক দিনের ব্যবধানে এবার প্রতি ভরিতে ভালো মানের স্বর্ণের (২২ ক্যারেট) দাম বেড়েছে ৪ হাজার ১৮৭ টাকা। ফলে প্রতি ভরি ২২ ক্যারেটের স্বর্ণ বিক্রি হবে এক লাখ ৬৩ হাজার ২১৪ টাকায়।

শনিবার (১২ এপ্রিল) বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে স্বর্ণের এ দাম বৃদ্ধির তথ্য জানায়।

এতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবী (পিওর গোল্ড) স্বর্ণের মূল্য বৃদ্ধি পেয়েছে। সে কারণে স্বর্ণের দাম সমন্বয়ের সিদ্ধান্ত নিয়েছে বাজুস। আগামীকাল রোববার থেকে সারা দেশে সোনার নতুন এ দর কার্যকর হবে।

নতুন মূল্য অনুযায়ী ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম বেড়ে এক লাখ ৫৫ হাজার ৭৯৬ টাকা নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম এক লাখ ৩৩ হাজার ৫৪১ টাকা নির্ধারণ করা হয়েছে। আর সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণের দাম এক লাখ ১০ হাজার ২৭১ টাকা নির্ধারণ করা হয়েছে।

তবে অপরিবর্তিত আছে রুপার দাম। ক্যাটাগরি অনুযায়ী বর্তমানে ২২ ক্যারেটের রুপার দাম প্রতি ভরি দুই হাজার ৫৭৮ টাকা। ২১ ক্যারেটের রুপার দাম ভরি দুই হাজার ৪৪৯ টাকা এবং ১৮ ক্যারেটের রুপার দাম ভরি দুই হাজার ১১১ টাকা নির্ধারণ করা হয়। আর সনাতন পদ্ধতির এক ভরি রুপার দাম এক হাজার ৫৮৬ টাকা নির্ধারণ করা হয়েছে।

এর আগে ১১ এপ্রিল সব থেকে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম দুই হাজার ৪০৩ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয় এক লাখ ৫৯ হাজার ২৭ টাকা। ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ হাজার ২৯৮ টাকা বাড়িয়ে এক লাখ ৫১ হাজার ৭৯৫ টাকা নির্ধারণ করা হয়।

এছাড়া ১৮ ক্যারেটের এক ভরি সোনার দাম এক হাজার ৯৭১ টাকা বাড়িয়ে এক লাখ ৩০ হাজার ১১২ টাকা নির্ধারণ করা হয়। আর সনাতন পদ্ধতির এক ভরি সোনার দাম এক হাজার ৬৮০ টাকা বাড়িয়ে এক লাখ ৭ হাজার ৩৪৪ টাকা নির্ধারণ করা হয়।

বিষয়:আজকের স্বর্ণের দাম বেড়েছে স্বর্ণের দাম স্বর্ণের দাম

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…