চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্বর্ণের দামে আবারও নতুন রেকর্ড, ভরি ২ লাখ ৩২ হাজার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:২৮ পূর্বাহ্ন ১৩, জানুয়ারি ২০২৬
- টপ লিড নিউজ, অর্থনীতি
A A

দেশের স্বর্ণের বাজারে আবারও নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে, যার ফলে ভালো মানের স্বর্ণের দাম ভরিপ্রতি দুই লাখ ৩২ হাজার টাকা ছাড়িয়েছে। এটি বাংলাদেশের ইতিহাসে স্বর্ণের সর্বোচ্চ দাম।

আজ (১৩ জানুয়ারি) মঙ্গলবার থেকে কার্যকর হবে নতুন এই মূল্য। প্রতি ভরিতে সর্বোচ্চ ৪ হাজার ২০০ টাকা পর্যন্ত দাম বৃদ্ধি করা হয়েছে উল্লেখ করে বাজুস জানায়, আন্তর্জাতিক বাজারে তেজাবি বা পিওর গোল্ডের দাম উল্লেখযোগ্যভাবে বেড়ে যাওয়ায় স্থানীয় বাজারেও স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে।

নতুন মূল্য তালিকা অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩২ হাজার ৫৫ টাকা। এছাড়া ২১ ক্যারেটের স্বর্ণের দাম ভরিপ্রতি ২ লাখ ২১ হাজার ৪৯৯ টাকা, ১৮ ক্যারেটের স্বর্ণের ১ লাখ ৮৯ হাজার ৮৯০ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ১ লাখ ৫৬ হাজার ৮৮১ টাকা।

এর আগে চলতি বছরের ২৭ ডিসেম্বর দেশে স্বর্ণের সর্বোচ্চ দাম উঠেছিল ভরিপ্রতি ২ লাখ ২৭ হাজার ৮৫৬ টাকা। বিশ্বজুড়ে স্বর্ণের ও রুপার দামের নির্ভরযোগ্য ওয়েবসাইট গোল্ডপ্রাইস ডট অর্গের তথ্যমতে, বর্তমানে বৈশ্বিক বাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম ৪ হাজার ৬০০ ডলার ছাড়িয়েছে।

স্বর্ণের পাশাপাশি রুপার দামও বাড়ানো হয়েছে। নতুন দর অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৫ হাজার ৯৪৯ টাকা নির্ধারণ করা হয়েছে। ২১ ক্যারেটের রুপা ভরিপ্রতি ৫ হাজার ৭১৫ টাকা, ১৮ ক্যারেটের রুপা ৪ হাজার ৮৯৯ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ৩ হাজার ৬৭৪ টাকা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: স্বর্ণের দাম
শেয়ারTweetPin

সর্বশেষ

সহকর্মীদের হৃদয়ে অম্লান শামস সুমন

এপ্রিল ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

বাতিলের পথে সুইডেনে স্থায়ী বসবাসের সুযোগ

এপ্রিল ৭, ২০২৬

টিএমএসএস-চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডসের জন্য প্রস্তুত বগুড়ার মমো ইন

এপ্রিল ৭, ২০২৬

গুম অধ্যাদেশ ছিল অপ্রয়োজনীয়: চিফ প্রসিকিউটর

এপ্রিল ৭, ২০২৬

ডেঙ্গু থেকে হাম, বরগুনায় একের পর এক স্বাস্থ্য বিপর্যয়

এপ্রিল ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT