জনপদ

মনোনয়ন সংগ্রহ করলেন জিএম কাদের

জিএম কাদের মনোনয়ন সংগ্রহের সময় একত্রিত হন নেতাকর্মীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

জিএম কাদেরের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ। ছবি: ভিডিও থেকে নেওয়া

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে রংপুর-৩ সদর আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের।

আজ রোববার (২১ ডিসেম্বর) দুপুরে সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা শোয়েব সিদ্দিকীর কাছে জিএম কাদেরের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন দলের কো-চেয়ারম্যান মোস্তাফিজার রহমান মোস্তফা।

এসময় উপস্থিত ছিলেন, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এসএম ইয়াসির, ভাইস চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, জেলা জাতীয় পার্টির আহ্বায়ক আজমল হোসেন লেবুসহ দলের নেতাকর্মীরা।

মনোনয়নপত্র সংগ্রহের পর আগামী নির্বাচনে সকল দলের জন্য মাঠ সমতল রাখার দাবি জানান জাতীয় পার্টির নেতারা।

বিষয়:জাতীয় নির্বাচন ও গণভোট ২০২৬ জিএম কাদের মনোনয়ন সংগ্রহ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…