চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গ্লোবাল ট্রেন্ডিংয়ে শাকিবের ‘রকস্টার’!

১০ দেশে একযোগে ট্রেন্ডিংয়ে শাকিবের ‘রকস্টার’-এর টিজার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:০৯ অপরাহ্ণ ০৮, মে ২০২৬
বিনোদন
A A

ঢাকাই সিনেমার শীর্ষ তারকা শাকিব খান অভিনীত ‘রকস্টার’-এর টিজার মুক্তি পেয়েছে তিন দিন আগে। এরপর পর থেকেই ব্যাপক আলোচনা তৈরি করেছে টিজারটি। শুধু বাংলা নয়, আন্তর্জাতিক অঙ্গনেও দারুণ সাড়া ফেলেছে এটি! 

দেশি-বিদেশী ফিল্ম ক্রিটিকসরা টিজারে ‘নিউ শাকিব খান’-কে দেখে বিস্মিত হচ্ছেন! টিজার দেখে কেউ কেউ বলিউডের শতকোটি বাজেটে নির্মিত সিনেমার ফিল পাচ্ছেন। এতে করে সগরম সোশ্যাল মিডিয়াও!

এ কারণে বাংলাদেশের পাশাপাশি ইতালি, সিংগাপুর, মধ্যপ্রাচ্যের দর্শকদের কাছে আগ্রহ তৈরি করেছে ‘রকস্টার’ টিজার। গ্লোবালি মুভি ট্রেন্ডিং চার্টে প্রথম দিনেই বাংলাদেশে ট্রেন্ডিং ১-এ উঠে আসে।

Banglabid

এবার দেখা গেল, বাংলাদেশ ছাড়াও বিশ্বের বহু দেশে ইউটিউব ট্রেন্ডিংয়ে জায়গা করে নিয়েছে এই টিজার। সৌদি আরবে ১ নম্বরে ট্রেন্ড করছে “রকস্টার” টিজার। এছাড়া ওমানে ৫, কাতারে ৭, কুয়েতে ৯, এবং মালয়েশিয়াতে ১০-এ অবস্থান করছে ‘রকস্টার’-এর ৮০ সেকেন্ডের এই টিজার।

অন্যদিকে, ইন্ডিয়াতে ১৬, ইউএই (দুবাই)-তে ১৩, সিঙ্গাপুরে ১৪ এবং ইতালি-তে ২০ নম্বরে ট্রেন্ড করছে টিজারটি।

টিজারে শাকিব খানের নতুন লুক, স্টাইলিশ মিউজিশিয়ান ভাইব, এবং নতুন গল্পের আভাস দর্শকদের মধ্যে বাড়তি আগ্রহ তৈরি করেছে। এ কারণে বাংলা ভাষাভাষী প্রবাসী দর্শকদের মধ্যে সিনেমাটি নিয়ে ব্যাপক উন্মাদনা দেখা যাচ্ছে!

Reneta

সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই বলছেন, আন্তর্জাতিকভাবে বাংলাদেশি সিনেমার জনপ্রিয়তা বাড়ার এটি একটি ইতিবাচক ইঙ্গিত। এখন দেখার বিষয়, সিনেমাটি মুক্তির পর দর্শকদের প্রত্যাশা কতটা পূরণ করতে পারে।

চলচ্চিত্র বিশ্লেষকরাও মনে করছেন, রকস্টার টিজারের এই বিপুল সাড়া প্রমাণ করে দর্শকরা বড় ক্যানভাসের, স্টাইলিশ এবং আধুনিক গল্পের সিনেমার জন্য অপেক্ষা করছিলেন। এখন দেখার পালা, রকস্টার সিনেমাটি মুক্তির পর এই হাইপ কতটা ধরে রাখতে পারে!

আজমান রুশো পরিচালিত সান মোশন পিকচার্স লিমিটেডের ব্যানারে নির্মিত এই সিনেমায় আরও অভিনয় করছেন সাবিলা নূর, তানজিয়া জামান মিথিলা, তারিক আনাম খানসহ অনেকে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আজমান রুশোইউটিউবগ্লোবাল ট্রেন্ডিংটিজারট্রেন্ডিংরকস্টাররুশোলিড বিনোদনশাকিব খানসাবিলা নূরসিনেমা
শেয়ারTweetPin1

সর্বশেষ

ছবি: সংগৃহীত

জালের এক টানে ৪৬ মণ ইলিশ, বিক্রি ৪৮ লাখের বেশি

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

কী ঘটতে চলেছে নেপালে, প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ ও সেনাপ্রধানের বৈঠক

আগস্ট ৮, ২০২৬

সাকিব-হৃদয়দের জাফনাকে হারিয়ে এলপিএল চ্যাম্পিয়ন গল গ্যালান্টস

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াতে ইসলামী

আগস্ট ৮, ২০২৬
বাংলাদেশ সরকারের লোগো, জাতীয় দিবসের বাতিলের খবরের সাথে সম্পর্কিত. Channel i News - চ্যানেল আই নিউজ

নতুন দায়িত্বে ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী, উচ্চপর্যায়ের কমিটি গঠন

আগস্ট ৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT