যুদ্ধবিরতির সম্ভাবনায় বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম

ছবি: সংগৃহীত।
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতির সম্ভাবনা এবং হুথি বিদ্রোহীদের সৌদি আরবে হামলার প্রভাবে বিশ্ববাজারে কিছুটা কমেছে জ্বালানি তেলের দাম।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, শুক্রবার (২৫ সেপ্টেম্বর) গ্রিনিচ মান সময় (জিএমটি) রাত ১২টা ৩২ মিনিটে ব্রেন্ট ক্রুডের দাম ৭৪ সেন্ট বা দশমিক ৬৯ শতাংশ কমে ব্যারেলপ্রতি ১০৫ দশমিক ৮৫ ডলারে নেমেছে। একই সময়ে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ৮১ সেন্ট বা দশমিক ৮৬ শতাংশ কমে ৯৩ দশমিক ৮০ ডলারে দাঁড়িয়েছে।
এর আগে, গতকাল বড় ধরনের অস্থিরতা দেখা যায় তেলের বাজারে। এদিন দুই ধরনের অপরিশোধিত তেলের দামই প্রায় ৫ শতাংশ পর্যন্ত বেড়েছিল। দিনের শেষে ব্রেন্ট ক্রুডের দাম ৩ দশমিক ৪ শতাংশ এবং ডব্লিউটিআইয়ের দাম ২ দশমিক ৭ শতাংশ বেড়ে যায়।
ব্রেন্টের দাম ১৫ সেপ্টেম্বরের পর সর্বোচ্চ পর্যায়ে লেনদেন শেষ করে।
অপরদিকে ডব্লিউটিআইয়ের দাম ১৩ শতাংশ কমেছিল আগের ছয় কার্যদিবসে। চলতি সপ্তাহে ডব্লিউটিআইয়ের দাম ৬ দশমিক ৪২ শতাংশ কমেছে এখন পর্যন্ত। অন্যদিকে একই সময়ে ব্রেন্টের দাম বেড়েছে ২ দশমিক শূণ্য ৯ শতাংশ।






